ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রকাশ্যে নিন্দা জানিয়েছিল সৌদি আরব। তবে পর্দার আড়ালে সেই ইরানবিরোধী অভিযানে ইসরায়েলকে সহযোগিতা করেছে রিয়াদ—এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হাইয়োম।সংবাদমাধ্যমটির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া ড্রোন ঠেকাতে জর্ডান ও ইরাকের আকাশসীমায় সৌদি আরব হেলিকপ্টার মোতায়েন করে। এসব ড্রোন ধ্বংস করতে সরাসরি সৌদি বিমানবাহিনীও অংশ নেয়। যদিও আনুষ্ঠানিকভাবে রিয়াদ এখনো ইসরায়েলকে সহায়তার বিষয়টি স্বীকার করেনি।প্রতিবেদনে আরও বলা হয়, ১২ দিনের ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে ইরান একা লড়াই করলেও ইসরায়েল পেয়েছে আঞ্চলিক সহযোগিতা। এর মধ্যে মুসলিম দেশ জর্ডান ও ইরাকের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে দাবি করা হয়েছে।এর আগে ইসরায়েলের হামলার প্রতিবাদে সৌদি আরব বলেছিল, তারা তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। রিয়াদ জানিয়েছিল, ‘কোনো উসকানি ছাড়াই ইরানের ভূখণ্ডে আক্রমণ গ্রহণযোগ্য নয়।’তবে ইসরায়েল হাইয়োম–এর দাবি, প্রকাশ্যে এমন বক্তব্য দিলেও বাস্তবে ইরানের ছোড়া বিস্ফোরকবোঝাই ড্রোন ঠেকিয়ে দিয়েছে সৌদি আরব। আঞ্চলিক আকাশসীমার নিরাপত্তা রক্ষার অজুহাতে এই সহায়তা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তবে এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হার্ড রকে হতাশ রিয়াল, পেনাল্টি মিসে জয়ের সুযোগ হাতছাড়া
হার্ড রকে হতাশ রিয়াল, পেনাল্টি মিসে জয়ের সুযোগ হাতছাড়া

যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের ক্লাব আল-হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট Read more

প্রধান উপদেষ্টা আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন
প্রধান উপদেষ্টা আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল রবিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান Read more

দেবীগঞ্জে নির্বাচনী প্রচারে উত্তেজনা, জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ
দেবীগঞ্জে নির্বাচনী প্রচারে উত্তেজনা, জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ

পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে জামায়াতে ইসলামি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরস্পরের বিরুদ্ধে হামলা, চাঁদাবাজি ও Read more

জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী
জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী

আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।রোববার (৩১ Read more

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। আবেদনের সময় Read more

নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রেস সচিব
নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রেস সচিব

আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন