বহিষ্কৃত নেতার পক্ষে অবস্থান নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সহমানবাধিকার সম্পাদক মোজাম্মেল হোসেন অন্তুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ছাত্রদল।শুক্রবার (৪ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোজাম্মেল হোসেন অন্তুকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এতে অনুমোদন দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।এর আগে ইসলামী ছাত্রশিবিরের একটি সংগীত ভিডিওতে মডেলিং করার অভিযোগে ঢাবি ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বিতর্কিত সেই ভিডিওটি ৭ বছর আগের হলেও সম্প্রতি তা সামনে এলে ছাত্রদলের অভ্যন্তরে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়।বহিষ্কৃত শরীফ উদ্দিন সরকারের পক্ষে ফেসবুকে একটি পোস্ট দেন মোজাম্মেল হোসেন অন্তু। তিনি লেখেন, ‘শরীফ উদ্দিন সরকার ভাইয়ের সাথে ছাত্রদল স্রেফ দলীয় নোংরামির ইতর মুখটা দেখালো।’এই পোস্টের পর সংগঠন তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। তবে তিনি কোনো লিখিত ব্যাখ্যা না দিয়ে ফেসবুকে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি লেখেন, ‘কারো প্রতি ঘোরতর অন্যায় করা হলে সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যদি আমার সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণ হয়, তাহলে এমন শৃঙ্খলে আমি আবদ্ধ থাকতে চাই না।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২৯ রানে পাকিস্তানকে অলআউট করলো বাংলাদেশ
১২৯ রানে পাকিস্তানকে অলআউট করলো বাংলাদেশ

বাংলাদেশের দারুণ বোলিংয়ে ১২৯ রানেই অলআউট হয়েছে পাকিস্তান। কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৩ বলে সবকটি Read more

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার নয়া নগর আলপালা মসজিদ এলাকার পাশে দূর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফারুক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার Read more

টানা বর্ষণে বেনাপোল কাস্টমস হাউজে জলাবদ্ধতা
টানা বর্ষণে বেনাপোল কাস্টমস হাউজে জলাবদ্ধতা

বেনাপোল কাস্টমস হাউস এলাকা ভারি বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে। টানা কয়েক দিনের বর্ষণে বেনাপোল কাস্টম হাউসের আশপাশে পানি জমে স্থবির Read more

প্রধান উপদেষ্টার প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন
প্রধান উপদেষ্টার প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানাতে শুক্রবার নিউইয়র্কে তাঁর হোটেল স্যুইটে একত্রিত হন বিশ্বের Read more

অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনায় নেপালের প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি
অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনায় নেপালের প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি

নেপালে ব্যাপক বিক্ষোভে সরকারের পতনের পর রাজনৈতিক সংকটের মধ্যেই নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। দেশটির সেনাবাহিনী, Read more

এবার রাশিয়াকে ১২ দিনের আলটিমেটাম ট্রাম্পের
এবার রাশিয়াকে ১২ দিনের আলটিমেটাম ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ইরান যুদ্ধ কিংবা ভারত-পাকিস্তানে সংঘাত নিজ উদ্যোগে থামাতে পারলেও রাশিয়াকে তিনি দমাতে পারেননি। ট্রাম্প বারবার রুশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন