বাংলাদেশের দারুণ বোলিংয়ে ১২৯ রানেই অলআউট হয়েছে পাকিস্তান। কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন রামিন শামিম।বল হাতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন মারুফা। ডানহাতি এই পেসারের সুইং আর গতিতে চোখে রীতিমতো সর্ষে ফুল দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা। ইনিংসের প্রথম ওভারেই ডাবল স্ট্রাইক করেন মারুফা। পঞ্চম বলে ওমাইমা সোহেলকে বোল্ড করেন। পরের বলেই ফর্মে থাকা সিধরা আমিনের স্টাম্প ভাঙেন এই পেসার। দুই ব্যাটারই ডাক খেয়ে সাজঘরে ফিরেছেন।২ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন মুনিবা আলি ও রামিন শামিম। বড় হতে থাকা এই জুটি ভেঙেছেন নাহিদা আক্তার। সাজঘরে ফেরার আগে ৩৫ বলে ১৭ রান করেছেন মুনিবা।শামিমকেও ফিরিয়েছেন নাহিদা। এই বাঁহাতি স্পিনারকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৩৯ বলে ২৩ রান করেছেন শামিম।দলীয় ফিফটির আগেই ৪ উইকেট হারানো পাকিস্তানের বিপদে আরো বাড়িয়েছেন সিধরা নাওয়াজ। ২০ বলে ১৫ রান করা এই মিডল অর্ডার ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন রাবেয়া।এরপর লোয়ার মিডল অর্ডার ব্যাটাররা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ফাতিমা সানা-নাটালিয়া পারভেজরা উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। ফাতিমা ৩৩ বলে ২২ রান করেছেন। শেষদিকে ডায়ানা ২২ বলে অপরাজিত ১৬ রান করলেও দেড়শর আগেই অল আউট হয় তারা।বাংলাদেশের হয়ে ৫ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার স্বর্ণা। এ ছাড়া মারুফা ও নাহিদা দুইটি করে উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন নিশিতা নিশি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে তরুণীর মৃত্যু, বন্ধু গ্রেপ্তার
রাজবাড়ীতে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে তরুণীর মৃত্যু, বন্ধু গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন এক তরুণী। নিহত তরুণী সুমাইয়া আক্তার (১৮) দৌলতদিয়া ইউনিয়নের Read more

ভারতের আসামে মাঝারি মাত্রার ভূমিকম্প
ভারতের আসামে মাঝারি মাত্রার ভূমিকম্প

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১২ মিনিটের দিকে এই ভূমিকম্প Read more

সংস্কার করা হবে বিচার বিভাগের: আসিফ নজরুল
সংস্কার করা হবে বিচার বিভাগের: আসিফ নজরুল

বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার করা হবে, অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়ন সহ প্রয়োজনীয় সব সংস্কার করা হবে Read more

আইসিসির নিয়ম ভাঙায় শাস্তির মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার
আইসিসির নিয়ম ভাঙায় শাস্তির মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার

মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিড। তাকে ম্যাচ ফি’র ১০ Read more

আজ যেভাবে জানা যাবে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল
আজ যেভাবে জানা যাবে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এ ধাপে আবেদন করেছেন ১০ লাখ ৭৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন