কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসায়ী পরিবারের প্রতি দীর্ঘদিনের ক্ষোভ থেকে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন দুই নারীসহ তিনজন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রুবি বেগম (৫৮), তাঁর ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)। তারা সবাই ওই এলাকার বাসিন্দা। এদিকে, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় রাসেলের ভাবি রুমা বেগমকেও। বিষয়টি নিশ্চিত করেছেন, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।এদিকে, স্থানীয় একাধিক সূত্রের বরাতে জানা যায়, নিহত রুবি বেগমের বিরুদ্ধে প্রায় ৮২টি মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে। এছাড়াও, তার ছেলে-মেয়ের বিরুদ্ধেও মাদক বিক্রির অভিযোগ রয়েছে। বেশ কয়েকবার আটকও হয়েছিলেন তারা। স্থানীয়দের অভিযোগ, রুবি ও তার পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। সম্প্রতি ঘটনার সূত্রপাত হয় এলাকায় মোবাইল চুরির একটি ঘটনা ঘিরে। এতে রুবি বেগম ও তাঁর ছেলে রাসেল অভিযুক্ত পক্ষের কয়েকজনকে মারধর করেন বলে দাবি করেন এলাকাবাসী।এরই জেরে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে শতাধিক গ্রামবাসী লাঠিসোটা নিয়ে রুবি বেগমের বাড়িতে হামলা চালায়। এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই রুবি, রাসেল ও জোনাকি মারা যান।তবে নিহত রাসেলের স্ত্রী মীম আক্তার জানাই রুবি বেগম আগে মাদক ব্যবসার সাথে জড়িত হলেও কয়েকবছর আগে তিনি এটি ছেড়ে দেন। তার অভিযোগ, তাদের দোকানের এক কর্মচারী কয়েকদিন আগে স্থানীয় বশির মিয়ার বাড়ি থেকে একটি মোবাইল চুরি করে। এ ঘ্টনার পর  বশির ও তাঁর লোকজন আমাদের কর্মচারীদের আটকে রেখে নির্যাতন করে। পরে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার শালিসে বিষয়টি মীমাংসা করে দেন। এরই জের ধরে তার স্বামী, শাশুড়ি ও ননদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় মানবাধিকারকর্মী ও শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, ‘চুরি বা মাদক, যে অভিযোগই থাকুক, কোনোভাবেই কাউকে এভাবে পিটিয়ে মারা যায় না। এটা যে কেবল আইনহীনতা নয়, বরং মানবতাবিরোধী আচরণ।’বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘নিহতদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। সেই ক্ষোভ থেকেই গ্রামবাসী এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি মূলত দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ। মোবাইল চুরি এখানে ইস্যু নয়। কারা এতে জড়িত, তা শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।’এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নজির আহমেদ খান বলেন, ‘নিহতদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও কাউকে হত্যার অধিকার কারও নেই। আইন নিজের হাতে তুলে নেওয়া সম্পূর্ণ অনৈতিক ও দণ্ডনীয় অপরাধ। ইতোমধ্যে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’এদিকে ঘটনার পর কড়ইবাড়ি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেকে ঘর থেকে বের হচ্ছেন না। নিহতদের স্বজনরা শোকাহত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতের সমাবেশে যোগ দিতে দক্ষিণাঞ্চল ত্যাগ ৭০ হাজার নেতাকর্মীর
জামায়াতের সমাবেশে যোগ দিতে দক্ষিণাঞ্চল ত্যাগ ৭০ হাজার নেতাকর্মীর

আজ শনিবারের (১৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দিতে শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা Read more

বেনাপোলে শিবির নেতার গুমে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তদন্ত শুরু
বেনাপোলে শিবির নেতার গুমে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তদন্ত শুরু

বেনাপোলে ইসলামি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেন নিখোঁজ হওয়ার ৮ বছর পর ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের Read more

ডিবির হারুনের সহযোগী জাহাঙ্গীরের উত্তরার প্লট জব্দের নির্দেশ
ডিবির হারুনের সহযোগী জাহাঙ্গীরের উত্তরার প্লট জব্দের নির্দেশ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের নামে থাকা রাজধানী উত্তরার একটি Read more

পানপট্টি বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পানপট্টি বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ও আহ্বায়ক নাসির উদ্দিন টিপুকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিরূপ মন্তব্যের প্রতিবাদে Read more

ওমান প্রবাসী স্বামী’কে ভিডিও কলে রেখে স্ত্রী’র আত্মহত্যা
ওমান প্রবাসী স্বামী’কে ভিডিও কলে রেখে স্ত্রী’র আত্মহত্যা

চট্টগ্রামের পটিয়ায় খুশি আকতার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের আবু তাহেরের ছেলে গিয়াস উদ্দিন সাইফুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন