ইরানে সঙ্গে যুদ্ধের পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।বৃহস্পতিবার (০৩ জুলাই) সামাজিক যেগাাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইসরায়েল কাৎজ বলেন, “ইয়েমেনের পরিণতি হবে তেহরানের মতো। আমরা তেহরানে সাপের মাথায় আঘাত হেনেছি। ইয়েমেনে (সাপের) বাকি দেহে আঘাত করা হবে।”“ইসরায়েলের বিরুদ্ধে যে হাত উঠবে, সেই হাত কেটে ফেলা হবে”, এক্সবার্তায় বলেন তিনি।টানা ১২ দিন সংঘাতের পর গত ২৪ জুন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হয় ইসরায়েলের। তারপর গত ৯ দিনে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের অর্ধেক অংশ নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি।তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলতে পেরেছে ইসরায়েলের সেনাবাহিনী। সর্বশেষ গত কাল বুধবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। সেই ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট বা ধ্বংস করার পর এক্সে এই হুমকি দিয়েছেন কাৎজ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির রোমাঞ্চকর জয়
মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির রোমাঞ্চকর জয়

লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সের কল্যাণে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে Read more

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগী ২০ হাজার ছাড়িয়েছে
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগী ২০ হাজার ছাড়িয়েছে

দেশে গত একদিনে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত (একদিনে)  এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে Read more

মানিকগঞ্জের বেউথা কালিগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইজ
মানিকগঞ্জের বেউথা কালিগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইজ

মানিকগঞ্জের বেউথা কালিগঙ্গা নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইজ প্রতিযোগিতা। সকাল থেকে নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর ভিড়ে Read more

শার্শা-বেনাপোলে ঈদে জমে উঠেছে আতর-টুপির বাজার
শার্শা-বেনাপোলে ঈদে জমে উঠেছে আতর-টুপির বাজার

দুইদিন পর পবিত্র ঈদুল ফিতর। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যশোরের শার্শা-বেনাপোলের বিভিন্ন বাজারের ফুটপাতে আতর, টুপি ও তসবির দোকানগুলোতে Read more

‘আমি বেঁচে আছি, আমাকে নিহত বলে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ’
‘আমি বেঁচে আছি, আমাকে নিহত বলে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ’

আমি জীবিত ও সম্পূর্ণ সুস্থ আছি। তবে আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ‘রমজান কাজী’ নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন