আমি জীবিত ও সম্পূর্ণ সুস্থ আছি। তবে আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ‘রমজান কাজী’ নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সদস্য হিসেবে নিহত বলা হয়েছে। মৃত্যুর খবর নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর।বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে নিজের মুখে এভাবেই কথাগুলো বলেছেন গোপালগঞ্জের সহিংসতায় নিহত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী হিসেবে প্রচারিত সেই ‘রমজান কাজী’ নামে জুলকারনাইন হৃদয় (১৬)।ভুক্তভোগী জুলকারনাইন হৃদয় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ধোপাকানন্দির আলী আক্কাস সরকার ছেলে।জানা গেছে, বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ জেলার এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে সহিংসতায় ৪ জনের নিহত হওয়ার ঘটনায় জাতীয় ‍একটি দৈনিকে ‘আমার সন্তানকে কোথায় পাবো’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এতে চারজনের ছবি ব্যবহার করা হয়। তার মধ্যে একটি ছবির নিচে রমজান কাজী নাম লেখা হয়। কিন্তু সেখানে যে ছবিটি ব্যবহার করা হয় সে ছবিটি গত ৪ আগস্ট সিরাজগঞ্জের কামারখন্দের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি ভিডিও থেকে নেওয়া বলে অভিযোগ করেছেন জুলাই যোদ্ধা জুলকারনাইন হৃদয়।এ বিষয়ে হৃদয় বলেন, আমি বেঁচে আছি এবং বাড়িতেই আছি। আমার মৃত্যুর খবর নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ। বিষয়টি নিয়ে আমি খুবই বিব্রত অবস্থায় আছি। কারণ প্রকৃতভাবে আমি একজন জুলাইযোদ্ধা। জুলাই আন্দোলনের সময় আমি বিভিন্ন জায়গায় আন্দোলনে অংশগ্রহণ করেছি।জুলাইযোদ্ধা হিসেবে তিনি বলেন, ‘আমি কোনো দলের সঙ্গে যুক্ত না। সাধারণ একজন স্টুডেন্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের জেলার সদস্য। দেশের জন্য আন্দোলন করেছি অথচ তারা আওয়ামী লীগ হিসেবে চালিয়ে দিচ্ছে। সামনে যদি আবারও দেশের জন্য কাজ করতে হয় আমি তা করব।’এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার যুগ্ন আহবায়ক মাহবুব আলম সাকিব জানান, বুধবারের হৃদয়ের বিষয়ে যেটা ঘটেছে গোপালগঞ্জে যে চারজন নিহত হয়েছে এ নিউজের প্রেক্ষিতে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কেননা ও একজন জুলাই যোদ্ধা। ২০২৪ সালের ৪ আগষ্ট যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল ফ্যাসিস্ট তাড়ানোর বিরুদ্ধে সেখানে সে আহত হয়। সেই সময়কার একটা ভিডিও নিয়ে গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে সেখানে চালিয়ে দিয়েছে। সে বিষয়ে আমি তীব্র নিন্দা জানিয়ে জানাচ্ছি।এ বিষয়ে জুলকারনাইনের বাবা আক্কাস আলী বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ছবি নামিয়ে গোপালগঞ্জের যে বিষয়টা আমার ছেলের ছবি ব্যবহার করা হয়েছে। ইনশাআল্লাহ আমার ছেলে বেঁচে আছে এবং আমাদের কাছেই আছে। বুধবার সে কামারখন্দ নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৃক্ষমেলা উপলক্ষে একটা মিটিং করেছে। আমার ছেলে গোপালগঞ্জে যায়নি এবং মারাও যায়নি। তারপরও ছেলের ছবি ব্যবহার করা হয়েছে। এর জন্য প্রধান উপদেষ্টার বরাবর প্রতিবাদ জানাচ্ছি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় যুবদল নেতার মাদক চক্রে র‍্যাবের হানা, গ্রেপ্তার ২ নারী
উখিয়ায় যুবদল নেতার মাদক চক্রে র‍্যাবের হানা, গ্রেপ্তার ২ নারী

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রতিদিনই এখানে প্রকাশ্যে চলছে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের বেচা–বিক্রি। মাদক ব্যবসায় অমিল Read more

টিএফআই সেলে গুম-নির্যাতন: শেখ হাসিনাসহ ১৭ জনের অভিযোগ গঠনের আদেশ আজ
টিএফআই সেলে গুম-নির্যাতন: শেখ হাসিনাসহ ১৭ জনের অভিযোগ গঠনের আদেশ আজ

আওয়ামী শাসনামলে র‍্যাবের টিএফআই সেলে ১৪ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক ও বর্তমান সেনা Read more

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে Read more

মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে Read more

উদারতা দেখিয়ে মক্কাবাসীর হৃদয় জিতে নিলো বাংলাদেশি
উদারতা দেখিয়ে মক্কাবাসীর হৃদয় জিতে নিলো বাংলাদেশি

সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর নিঃস্বার্থ পরোপকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি বিশ্বজুড়ে Read more

শায়েস্তাগঞ্জে অগ্নিকান্ডে পুড়েছে ১৫ দোকান
শায়েস্তাগঞ্জে অগ্নিকান্ডে পুড়েছে ১৫ দোকান

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ সুতাং বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের এক কোটি টাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন