ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে স্বামীকে আটকে রেখে মারধর করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। তিনি মামলার এজাহার নামীয় ৫ নম্বর আসামী। তাঁর নাম মানিক হোসেন।মঙ্গলবার (২ জুলাই) দুপুরে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার শাহরিয়ার রিফাত অভি বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে, গতকাল বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি প্রদান করেন। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই বিবৃতিতে তিনি জানান, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে দুষ্কৃতকারীরা।তিনি আরও জানান, ভোলায় নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই ঘটনায় বর্বরোচিত ও পশুর চেয়েও হিংস্রতায় গোটা দেশের মানুষ হতভম্ব। আওয়ামী দুঃশাসন থেকে জনগণ নিস্তার পেলেও দেশ এখনো পুরোপুরি নিরাপদ নয় বলেই নারীর ওপর এ ধরনের বর্বর ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এসময় তিনি ধর্ষণের সঙ্গে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।এদিকে, এ ঘটনায় জড়িত থাকার দায়ে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ও তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল আহম্মেদ এবং যুগ্ন আহ্বায়ক জয়নাল আবেদীন সজিবকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় চলছে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়। আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের ব্যানারে করা হয়েছে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত খান জানান, ঘটনার পর পুলিশ একজন নারীকে আটক করেছে। ওই নারী ধর্ষিতার সতীন। এছাড়াও আজ দুপুরে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে র‍্যাব মামলার এজাহার নামীয় ৫ নম্বর আসামী মানিককে গ্রেফতার করেছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলমান আছে।প্রসঙ্গত, গেল সোমবার ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোল্লার পুকুর পাড় এলাকায় চাঁদার দাবিতে রাতভর স্বামীকে মারধর করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় শ্রমিকদল, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারীর স্বামী। এর পরেই ঘটনাটিকে ঘিরে ভোলাসহ সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হলে যেসব আইনি প্রশ্ন সামনে আসবে
অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হলে যেসব আইনি প্রশ্ন সামনে আসবে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন, এরপর আইনি জটিলতা কী হতে পারে, তা নিয়ে চলছে Read more

নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ
নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ

সরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ Read more

এভারকেয়ারে জুবাইদা ও জাইমা রহমান
এভারকেয়ারে জুবাইদা ও জাইমা রহমান

ঢাকায় পৌঁছার পর গুলশানের বাসায় বিশ্রাম নেওয়ার পর শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে মেয়ে জাইমা রহমানকে নিয়ে গিয়েছেন Read more

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ
স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

উখিয়া শরণার্থী শিবিরগুলোতে ঘটছে একেরপর এক খুন। খুনের শহরেই হিসাবেই পরিচিত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। গত সাপ্তাহে একটি খুনের ঘটনার রেস Read more

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি Read more

গাজীপুরে ভুয়া নামজারির অভিযোগ, কর্মকর্তাদের ছত্রচ্ছায়ায় কোটি টাকার জালিয়াতি
গাজীপুরে ভুয়া নামজারির অভিযোগ, কর্মকর্তাদের ছত্রচ্ছায়ায় কোটি টাকার জালিয়াতি

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে অর্পিত সম্পত্তির নামজারি নিয়ে ব্যাপক ঘুষ ও জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মির্জাপুর ইউনিয়ন ভূমি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন