রাজশাহীর বাগমারায় উপজেলা এলজিইডি অফিসে ঠিকাদার কামরুল হাসানকে মারধরের অভিযোগ উঠেছে। তিনি ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল মালেকের ছেলে।বুধবার(২ জুলাই) দুপুরে উপজেলা এলজিইডি কার্যালয়ে একটি প্রকল্পের বকেয়া বিল নিতে গেলে কামরুলের ওপর হামলা হয়। অভিযোগ অনুযায়ী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুর রাজ্জাক এবং তার ছেলে হারুন-অর-রশিদসহ আরও কয়েকজন তাকে মারধর করেন। ঘটনাস্থলে কামরুলের ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়।প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার পর এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দ্রুত তাকে উদ্ধার করে নিজের মোটরসাইকেলে বাড়ি পৌঁছে দেন।কামরুলের বাবা আবদুল মালেক বলেন, “ছেলে এলজিইডি অফিসে প্রকল্পের বিল আনতে গিয়েছিল। সেখানে তারা বলে, ‘তোমাদের দল এখন ক্ষমতায় নেই, এখানে তোমার কী কাজ?’ এরপরই তাকে মারধর শুরু করে। এমনকি ইঞ্জিনিয়ারের কক্ষে আশ্রয় নেওয়ার পরও ফের তাকে বের করে আঘাত করে।”তিনি আরও জানান, বিষয়টি নিয়ে থানায় কোনো অভিযোগ করবেন না, কারণ অভিযোগ করেও ফল মিলবে না বলে তাদের ধারণা।অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা আবদুর রাজ্জাক বলেন, “একটু কথা কাটাকাটি হয়েছে, তবে মারধরের কিছু ঘটেনি। আমি তো তখন এসিল্যান্ডের কক্ষে ছিলাম। তার মোটরসাইকেল নিজেই ফেলে গিয়েছিল, তাই সেটি ভেঙেছে।”বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “ঘটনা ঘটেছে ঠিকই, তবে গুরুতর কিছু নয়। পুলিশ পৌঁছানোর আগেই সবাই ঘটনাস্থল ত্যাগ করেছে। কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে দম্পতির মরদেহ উদ্ধার, পাশেই ছিল চিরকুট
রাজধানীতে দম্পতির মরদেহ উদ্ধার, পাশেই ছিল চিরকুট

রাজধানীর ওয়ারী এলাকার একটি বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে ওয়ারী Read more

৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক
৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেনসহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের Read more

গণঅভ্যুত্থানের সৈনিকেরা এখনও রাজপথে আছে: নাহিদ
গণঅভ্যুত্থানের সৈনিকেরা এখনও রাজপথে আছে: নাহিদ

‘গণঅভ্যুত্থানের আন্দোলনে যারা ছিল, তারা এখনও রাজপথে আছে। কেউ যদি মনে করেন আবারও পুরোনো বন্দোবস্ত, দখলদার কিংবা সন্ত্রাসী রাজনীতি করবেন, Read more

মতামত চেয়ে জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়েছে
মতামত চেয়ে জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়েছে

রাজনৈতিক দলগুলোর মতামত চেয়ে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার (১৬ আগস্ট) এটি পাঠানো হয়। Read more

স্কুলছাত্রীকে হত্যা: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলো গ্রেপ্তার মিলন
স্কুলছাত্রীকে হত্যা: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলো গ্রেপ্তার মিলন

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে দশম শ্রেণি পড়ুয়া তরুণী ফাতেমা আক্তার লিলিকে গলাকেটে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার সন্দিগ্ধ হোটেল কর্মী মিলন। Read more

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর লাশ
শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর লাশ

শেরপুরে নিখোঁজের দুই দিন পর মোছা. খালেদা বেগম (৩৮) নামের এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(২৫ এপ্রিল) দুপুরে সদর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন