জুলাই-আগস্টের আন্দোলনে ঢাকার উত্তরায় ২০০ অধিক মানুষকে হত্যা মামলায় ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সোমবার (১২ মে) এ মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৯ জনকে হাজির করা হয়।এদিন মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে ১২ আগস্ট।এর আগে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর, ইমরান এইচ সরকারসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মাদক জব্দ
কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মাদক জব্দ

সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে প্রায় ২ লক্ষ টাকার বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৩ টায় সাতক্ষীরার Read more

ফুটবলে আসছে বেগুনি ও নীল কার্ড
ফুটবলে আসছে বেগুনি ও নীল কার্ড

ভিএআর আসার পর ফুটবলে ন্যায্যতা বাড়লেও কমেনি বিতর্ক। বরং সিদ্ধান্ত নিতে দেরি, খেলায় ছন্দ হারানো; এসব নিয়ে অভিযোগ বেড়েই চলেছে। Read more

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ
হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ৩৯ বছর বয়সেও তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। সম্প্রতি ইনজুরির Read more

দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান নরেন্দ্র মোদির
দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান নরেন্দ্র মোদির

দেশবাসীকে বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রবিবার (২১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন