২৯ রানে ৩ উইকেট হারানোর পর উইকেটে এসেছিলেন। এক প্রান্ত আগলে রেখে অধিনায়ক আশালঙ্কা যখন লড়াই চালিয়ে গেছেন অপর প্রান্তে ব্যাটাররা তখন আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন। তবে শেষ পর্যন্ত লড়ে গেছেন তিনি। তার ব্যাটে ভর করেই টাইগারদের সামনে ২৪৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে লঙ্কানরা। বুধবার (২ জুলাই) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তবে সেই সিদ্ধান্ত খুব একটা ফলপ্রসূ হয়নি। কেননা টস হেরে বল করতে নেমে ২২ গজে রীতিমতো আগুন ঝড়িয়েছেন টাইগার বোলাররা।তাসকিন-সাকিবের তাণ্ডবে মাত্র ২৯ রানেই ৩ উইকেট হারিয় বিপাকে পড়ে লঙ্কানরা। ইনিংসের চতুর্থ ওভারে তানজিম সাকিবের দুর্দান্ত এক ডেলিভারিতে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তানজিমের করা ‘এক্সট্রা বাউন্সের’ বলটি লিটন দাসের গ্লাভসে তুলে দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার পাথুম নিশাঙ্কা (০)। এরপর আরেক ওপেনার নিশান মাদুস্কাকে (৬) বোল্ড করেন তাসকিন।১১ রানে দুই ওপেনারকে হারিয়ে যখন লঙ্কানরা ধুকছিলো ঠিক তখনই নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন তাসকিন। এবার তার শিকার হন কামিন্সু মেন্ডিস (০)।এরপর চতুর্থ উইকেটে কুশান মেন্ডিসের সাথে জুঁটি গড়ার চেষ্টা চালান অধিনায়ক চারিথ আসালঙ্কা। তবে সে জুটি স্থায়ী হয়নি। দলীয় ৮৯ রান এবং ব্যাক্তিগত ৪৫ রানে সাজঘরে ফেরেন মেন্ডিস। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। তবে একপ্রান্ত আগলে লড়াই করে গেছেন অধিনায়ক। তুলে নেন নিজের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। শেষ পর্যন্ত তার করা ১২৩ বলে ১০৬ রানের ইনিংসে ভর করে ২৪৪ রানের পুঁজি সংগ্রহ করে লঙ্কানরা। বাংলাদেশের পক্ষে ৪ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, ৩টি উইকেট গেছে তানজিম সাকিবের ঝুলিতে। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন নাজমুল শান্ত ও তানভীর ইসলাম।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মদ্যপ অবস্থায় মারামারি করে জরিমানা গুনলেন ব্রুক
মদ্যপ অবস্থায় মারামারি করে জরিমানা গুনলেন ব্রুক

নিউজিল্যান্ড সফরে একটি নাইটক্লাবের বাইরে কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে বড় শাস্তি পেলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক। ইংল্যান্ড অ্যান্ড Read more

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি জঙ্গল থেকে বিকট শব্দ ভেসে আসে। এরপরই আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। Read more

ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণ ও ছিনতাই চক্রের ৪ সদস্য আটক
ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণ ও ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

ঢাকার ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণের পর ছিনতাইয়ের ঘটনায় অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করাসহ ওই চক্রের ৪ সদস্যকে আটক Read more

১ টাকায় গরুর মাংস বিক্রি করলেন মুফতি রায়হান জামিল
১ টাকায় গরুর মাংস বিক্রি করলেন মুফতি রায়হান জামিল

অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে অনন্য এক উদ্যোগ নিয়েছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ব্যবসায়ী মুফতি রায়হান Read more

প্রতিশোধ নয়, যেন আধিপত্য দেখাল আর্জেন্টিনা
প্রতিশোধ নয়, যেন আধিপত্য দেখাল আর্জেন্টিনা

দুই বছর আগে ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের অন্যতম ফেভারিট ছিলো আর্জেন্টিনা। তবে সেবার নাইজেরিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন