ঢাকার ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণের পর ছিনতাইয়ের ঘটনায় অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করাসহ ওই চক্রের ৪ সদস্যকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। শুক্রবার (০৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।আটককৃতরা হলেন- ঢাকা জেলার সাভার থানার গেন্ডা এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. মোশারফ হোসেন, সাভার উপজেলার বেগুনবাড়ী আমিন বাজার এলাকার মো. নজরুল দেওয়ানের ছেলে মো. আব্দুল আজিজ, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার দেওকা তারাগঞ্জ এলাকার দুলাল মিয়ার ছেলে মো. জয়নাল আবেদীন, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার হরিচন্ডি এলাকার মো. আব্দুল আলীমের ছেলে মেহেদী হাসান। পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে মো. টুটুল ও রফিকুল ইসলাম নামে দুই ব্যক্তি বগুড়া যাওয়ার উদ্দেশ্যে আশুলিয়া বাইপাইল বাসস্ট্যান্ডে গাড়ীর জন্য অপেক্ষা করতে ছিলেন। এমন সময় একটি সাদা রংঙের প্রাইভেটকার তাদের সামনে এসে বলে আপনারা কোথায় যাবেন। তখন তারা দুইজনই বগুড়া যাওয়ার কথা বললে পাচঁশত টাকা ভাড়া ঠিক করে প্রাইভেট কারে উঠে বসেন। এসময় গাড়ীর ভিতরে যাত্রীবেশে তিনজন বসা ছিল। প্রাইভেটকারটি জিরানী বাজার এলাকায় যাওয়ার পর যাত্রীবেশে থাকা তিনজন লোক তাদের দুই জনের হাত, চোখ ও মুখ বেধেঁ ফেলে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারতে থাকে। এরপর ছিনতাইকারীরা তাদের সাথে থাকা ১৪,৮০০ টাকা, একটি স্মার্ট ফোন ও একটি বাটন মোবাইলসহ তাদের সঙ্গে থাকা  একটি হাতঘড়িও নিয়ে যায়। ভূক্তভোগী আরও জানায়, সাথে থাকা টাকা ও জিনিসপত্র ছিনতাইয়ের পর তারা আমাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘোড়াতে থাকে এবং মুক্তিপণ হিসাবে একলাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে ছিনতাই কারীরা আমাদের মারধর করে। এরপর তারা ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা গ্রামের সুমনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপরে হাত, মুখ ও চোখ বাধাঁ অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আমরা চিৎকার করলে স্থানীয় লোকজন একটি প্রাইভেটকারসহ চার ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম  বলেন, আজ বেলা সাড়ে ১২টার দিকে ৪ ছিনতাইকারীকে আটকের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে চার ছিনতাইকারি সহ একটি প্রাইভেট (যার রেজিঃ-২৯- ১৮৫২ ঢাকা মেট্রো-গ) আটক করে। ওসি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ ও ছিনতায়ের কথা স্বীকার করেছে আসামিরা। এ ঘটনায় অপহরণ কারীদের বিরুদ্ধে ভুক্তভোগী টুটুল ও রফিকুল ইসলাম বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আল-আইনকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের নক আউটে ম্যান সিটি
আল-আইনকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের নক আউটে ম্যান সিটি

ঘরোয়া ও মহাদেশীয় ফুটবলে সাফল্য পাওয়া দলগুলো যখন বিশ্বমঞ্চে পা রাখে, তখন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাদের। এমনই এক কঠিন Read more

মোংলা বন্দরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
মোংলা বন্দরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টা থেকে Read more

ঢাকায় নতুন কবরস্থান নির্মাণ করবে ডিএসসিসি
ঢাকায় নতুন কবরস্থান নির্মাণ করবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন যুক্ত হওয়া অঞ্চলগুলোতে কবরস্থানের চাহিদা মেটাতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তৈরি করা হবে নতুন Read more

এনসিএলের টি টোয়েন্টি ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ অক্টোবর )
এনসিএলের টি টোয়েন্টি ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ অক্টোবর )

আজ সোমবার (৬ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। মেয়েদের বিশ্বকাপে রয়েছে একটি ম্যাচ, যেখানে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ Read more

কুমিল্লা-নোয়াখালী সড়কে বন্ধ হলো খিলা বাজারের মরণফাঁদরূপী ইউটার্ন
কুমিল্লা-নোয়াখালী সড়কে বন্ধ হলো খিলা বাজারের মরণফাঁদরূপী ইউটার্ন

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা দক্ষিণ বাজারের দীর্ঘদিনের ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিত সেই ইউটার্ন অবশেষে বন্ধ করে দিয়েছে প্রশাসন। শনিবার বিকেল পাঁচটার Read more

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর  (বিএসএফ) গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।  বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন