মেহেরপুরের গাংনী উপজেলার ৫ নং মটমুড়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রহমানের বিরুদ্ধে সেবা গ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার, প্রতিদিন সময়মতো অফিসে না আসা সহ নানান অনিয়মের অভিযোগ উঠেছে। মটমুড়া ইউনিয়নের সাধারণ মানুষ তার অপসারণের দাবি জানিয়েছেন।অভিযোগের সত্যতা জানতে সরেজমিনে দেখা যায়, বুধবার (০২ জুলাই) সকল সাড়ে দশটার দিকে মটমুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সচিবের অপেক্ষায় বসে আছেন অন্তত ১৫ জন সেবা গ্রহীতা। পরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল যোগে এসে তিনি পরিষদে পৌঁছান বেলা ১১ টা ৪০ মিনিটে।সেবা গ্রহীতাদের অভিযোগ, মটমুড়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রহমান প্রতিদিন লেট করে ইউনিয়ন পরিষদে আসেন। তার অপেক্ষায় অন্তত দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়। কোনো বিষয়ে জানতে চাইলে তিনি খুবই দুর্ব্যবহার করেন। সরকারি কোনো নিয়ম-শৃঙ্খলা না মেনে নিজের নিয়মে চলেন এই ইউপি সচিব।মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামের শুভ আহমেদ বলেন, ‘আমি দুই ঘণ্টা আগে ইউনিয়ন পরিষদে এসেছি কিন্তু সচিবের দেখা এখনো পাইনি। এর আগেও একবার ইউনিয়ন পরিষদে এসে এমনটাই দেখেছিলাম। সচিব কোনো নিয়ম-নীতি তোয়াক্কা করেন না। সকলের সাথেই দুর্ব্যবহার করেন।’একই গ্রামের আজিজুল হক জানান, ‘সকাল দশটায় এসেছি; সচিবের একটি স্বাক্ষরের অপেক্ষায় ২ ঘণ্টা বসে রয়েছি। এই সচিব ঠিকমতো ইউনিয়ন পরিষদে আসে না।’নওদা মটমুড়া গ্রামের হাসান আলী বলেন, ‘আমি ব্যবসায়ী মানুষ, তিন দিন ধরে সচিবের অপেক্ষায় ঘুরছি। সচিব ঠিকমতো ইউনিয়ন পরিষদে আসে না। এরকম খারাপ লোক আমরা চাই না।’অভিযোগের বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে মটমুড়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তেড়ে এসে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। সেখানে উপস্থিত সেবা গ্রহীতাদের তোপের মুখে তিনি অনুতপ্ত হন এবং বলেন, ‘বিভিন্ন কাজে তিনি উপজেলায় ইউএনও অফিসে প্রতিদিন যান, যার কারণে তার পরিষদে আসতে লেট হয়।’গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, ‘বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সেবা নিতে এসে ভোগান্তিতে না পড়ে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যা আতঙ্ক
বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যা আতঙ্ক

উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। ফলে তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে মঙ্গলবার (২৯ জুলাই) Read more

আগস্টে ইন্দোনেশিয়া সফরের সম্ভাবনা অধ্যাপক ইউনূস
আগস্টে ইন্দোনেশিয়া সফরের সম্ভাবনা অধ্যাপক ইউনূস

আগামী আগস্টে ইন্দোনেশিয়ায় একটি সরকারি সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দেশটির Read more

স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে শিশুর আত্মহত্যা
স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে শিশুর আত্মহত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে রমজান মোল্লা (১২) নামে একটি শিশু আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার Read more

‌‘ভারত যতদিন হাসিনাকে আশ্রয় দিবে, ততদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না’
‌‘ভারত যতদিন হাসিনাকে আশ্রয় দিবে, ততদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না’

ভারত যতদিন হাসিনাকে আশ্রয় দিয়ে রাখবে, ততদিন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণহত্যাকে Read more

বিজি-২০২ ফ্লাইটে তারেক রহমানের জন্য সংরক্ষিত এ-১ সিট
বিজি-২০২ ফ্লাইটে তারেক রহমানের জন্য সংরক্ষিত এ-১ সিট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০২-এ বিশেষভাবে এ-১ সিট বরাদ্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় (লন্ডন Read more

এশিয়া কাপকে সামনে রেখে আফগানিস্তানের প্রাথমিক দল ঘোষণা
এশিয়া কাপকে সামনে রেখে আফগানিস্তানের প্রাথমিক দল ঘোষণা

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন