বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল এবং নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরের গির্জা মহল্লা এ.কে স্কুল মাঠে শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জনগণ ও গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব বাংলাদেশকে মুক্তির পথে নিয়ে এসেছে। তার দৃঢ় অবস্থানের কারণেই দেশে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে।’নারীদের উদ্দেশে রহমাতুল্লাহ বলেন, ‘বাংলাদেশের নারী জাগরণের ইতিহাসে খালেদা জিয়া এক অনন্য নাম। তিনি নারীদের শিখিয়েছেন কিভাবে সাহসী হতে হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, নিজের অধিকার আদায় করতে হয় ‘তিনি আরও যোগ করেন, ‘আজ রাজনীতি, প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরে যেসব নারী নেতৃত্ব দিচ্ছেন, তাদের অনেকেই খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত। তিনি প্রমাণ করেছেন— নারী মানেই দুর্বল নয়, নারীই পারে জাতিকে নেতৃত্ব দিতে।’কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা রহমান, সদর উপজেলা মহিলা দলের নেত্রী ইসরাত জাহান রিমা, রায়পাশা-কড়াপুর ইউনিয়নের জাহানারা পারভীন, জাগুয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সেতারা বেগম, শায়েস্তাবাদ ইউনিয়নের হোসনে আরা বেগম, চরমোনাই ইউনিয়নের হনুফা বেগম, চন্দ্রমোহন ইউনিয়নের সাহেরা বেগম, চাঁদপুরা ইউনিয়নের নীরু বেগম, চরবাড়িয়া ইউনিয়নের জয়নব বিবী, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের কহিনুর বেগম, জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবির, আখি ইসলাম, স্বর্ণা ইসলাম ও নগরীর ২৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের নেত্রী ফরিয়া ইয়াসমিন প্রমুখ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর
ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর

সরকার জনস্বার্থে নয়জন সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনগুলোতে বলা Read more

‘তরুণদের মাধ্যমে আইসিটি খাতে বাংলাদেশ ভালো অবস্থান তৈরি করবে’
‘তরুণদের মাধ্যমে আইসিটি খাতে বাংলাদেশ ভালো অবস্থান তৈরি করবে’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, বাংলাদেশের সাথে বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক উন্নয়নে তথ্য ও Read more

সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন
সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলনে যোগ দেখা যায়নি চরমোনাই পীরের দল Read more

প্রধান বিচারপতির বাসভবনসহ ৮ স্থানে ফের সভা-সমাবেশ নিষিদ্ধ
প্রধান বিচারপতির বাসভবনসহ ৮ স্থানে ফের সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের গেটসহ ৮ স্থানে ফের সভা, সমাবেশ, মিছিল, সভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ Read more

সরকার অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা
সরকার অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা

সরকার অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।বুধবার (৩০ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন