যথাযথ আইনী প্রক্রিয়া মেনেই উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তবে তার ভুল হয়েছে সাথে ম্যাগাজিন বহন করা। ভুলে এটি বহন করেছেন তিনি। ইচ্ছাকৃত নয়। যা গতকালই বলেছি। বুধবার (২ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ধান গবেষণা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মুরাদনগরে নারী নির্যাতন নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কুমিল্লার মুরাদনগরের মতো ঘটনা দেশে যাতে আর না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। জড়িতদের সাথে সাথেই আইনের আওতায় আনা হয়েছে।তিনি আরও বলেন, দেশের যথেষ্ট চাল উৎপাদন হচ্ছে, তবে দাম বেশি। কিছু মানুষ নিজেদের লাভের জন্য এমন কাজ করছে, যার ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর
