নার্সদের দুর্ব্যবহার, রোগীদের খাবারে অনিয়ম, সরবরাহ থাকলেও ঔষধ না দেওয়া সহ নানা অভিযোগের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (০১ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত ঠাকুরগাঁও জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুদকের কর্মকর্তারা হাসপাতালে নিম্নমানের খাবার, ঔষধ সরবরাহ থাকলেও বাইরে থেকে রোগীদের কিনতে বাধ্য করা এবং নার্সদের দুর্ব্যবহারের প্রমাণও পেয়েছে।অভিযানের সময় বেশ কয়েকজন রোগীর সাথেও কথা বলেন দুদকের সহকারী পরিচালক আজমীর শরীফ। এ সময় এক রোগী অভিযোগ করে বলেন, ‘হাসপাতালে নাপা ট্যাবলেট হাসপাতাল থেকে সরবরাহ না দিয়ে চিকিৎসকরা বাইরে থেকে কিনে এনে খাওয়ার কথা বলেছেন।’ যদিও নাপা ট্যাবলেট পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ওই রোগী হাসপাতালের সরবরাহকৃত নাপা ট্যাবলেট দেওয়ার অনুরোধও করেছেন বেশ কয়েকবার। কিন্তু তা শোনেনি চিকিৎসক এবং দায়িত্বে থাকা নার্সরা।অভিযান শেষে ঠাকুরগাঁও জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ জানান, ‘খাবারের ব্রয়লার মুরগির মাংসে পরিমাণ কম, চিকন চালের পরিবর্তে মোট চাল, ঔষধ সরবরাহ থাকার পরেও রোগীদের বাইরে কিনতে বাধ্য করার কিছু অনিয়মের সত্যতা আমরা পেয়েছি।’ এছাড়াও নার্সদের দুর্ব্যবহারের বিষয়টি স্বীকার করে তাতে পরিবর্তন আনার অঙ্গীকার করেছেন দায়িত্বে থাকা কর্মকর্তারা।এছাড়াও হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ আরও অভিযোগ তদন্ত করেছেন দুদকের কর্মকর্তারা। এসব প্রতিবেদন কমিশনে পাঠানোর কথা দুদকের এই কর্মকর্তা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে আইসক্রিম দিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা 
শাহজাদপুরে আইসক্রিম দিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা 

আইসক্রিম কিনে দিয়ে ৬ বছরের শিশুকে ঘাস খেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার Read more

কসবায় অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
কসবায় অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৮২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ হয়েছে। উপজেলার মন্দবাগ এলাকা থেকে জব্দ করা Read more

ত্বক ফর্সাকারী ২২ ব্র্যান্ডের ক্রিমে ক্ষতিকর পারদ
ত্বক ফর্সাকারী ২২ ব্র্যান্ডের ক্রিমে ক্ষতিকর পারদ

দেশের বাজারে বিক্রি হওয়া ২৬টি ত্বক ফর্সাকারী ক্রিমের মধ্যে ২২টি ব্র্যান্ডে বিপজ্জনক মাত্রার পারদ (মার্কারি) পাওয়া গেছে। পারদের মাত্রা আন্তর্জাতিক Read more

শ্রীপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলা, ইমাম পরিবহনের দুজন আটক
শ্রীপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলা, ইমাম পরিবহনের দুজন আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধভাবে পার্কিং করার দায়ে ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১২-০৬৭৭) রেকার Read more

কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা
কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ।শনিবার (১৭ মে) উপজেলা পরিষদ Read more

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: প্রাণিসম্পদ উপদেষ্টা
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: প্রাণিসম্পদ উপদেষ্টা

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, বলেন, একটি সুষ্ঠু, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন