জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে অংশ হিসেবে বরিশালে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে নগরীর চকবাজার সংলগ্ন বিউটি রোডের মুখে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর পণ্য তৈরি করার অপরাধে ফকির চান বেকারীকে ৮ হাজার এবং বগুড়া রোড এলাকার একটি কসমেটিকসের দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের গায়ের মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করার অপরাধে ৫ হাজারসহ দুই প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকার জরিমানা করা হয়। এছাড়াও এসি আই কোম্পানীর স্যানিটারি ন্যাপকিন কোম্পানীর মূল্যের চেয়ে কম দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করার অভিযোগ পাওয়ায় নকল না আসল বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এসি আই কোম্পানীর প্রতিনিধিদের ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যলয়ে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নগরীর বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যলয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এই অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যলয়ের সহকারী পরিচালক অভিযান শেষে বলেন, নিয়মিত অভিযানে অংশ হিসেবে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ‘কোন ক্রেতার সাথে যদি বিক্রেতা প্রতিষ্ঠান প্রতারণা করেছেন এমন কোন অভিযোগ পেলে আমরা সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশ্মিরে গুলিতে ভারতীয় সৈন্য নিহত
কাশ্মিরে গুলিতে ভারতীয় সৈন্য নিহত

জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজ অস্ত্রের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।অবশ্য এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত গুলি Read more

পত্রিকা: ‘সনদ স্বাক্ষরের মঞ্চ প্রস্তুত, আড়ালে সমঝোতার চেষ্টা’
পত্রিকা: ‘সনদ স্বাক্ষরের মঞ্চ প্রস্তুত, আড়ালে সমঝোতার চেষ্টা’

জুলাই সনদে সই করাতে এনসিপি ও জামায়াতকে রাজি করতে সরকারের নানা চেষ্টার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ঢাকার বিভিন্ন দৈনিক। Read more

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির আর কোনো স্থান থাকবে না
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির আর কোনো স্থান থাকবে না

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির উপদেষ্টা আলী আকবর বেলায়াতি সতর্ক করে বলেছেন, ‘মার্কিন হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং Read more

চুলার ধোঁয়া নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ
চুলার ধোঁয়া নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির চুলায় রান্না করার ধোঁয়া নিয়ে তর্ক বিতর্কের জের ধরে বড় ভাই ও ভাতিজার মারধরে মনির হোসেন নামে (৩৫) Read more

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে। বুধবার (১ অক্টোবর) থেকে বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে নিজস্ব ভবনে Read more

বুড়িমারী স্থলবন্দর থেকে সীসা ও ঔষধসহ ভারতীয় ট্রাকচালক আটক
বুড়িমারী স্থলবন্দর থেকে সীসা ও ঔষধসহ ভারতীয় ট্রাকচালক আটক

বুড়িমারী স্থলবন্দর চেকপোস্টে বিজিবি ভারতীয় ট্রাকচালককে আটক করেছে। তার ট্রাকে ২৭২ কেজি সীসা ও বিভিন্ন ধরনের ঔষধ জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন