যশোরে নির্মাণাধীন ৭তলা ভবনের ৬ তলার সানসেট ভেঙে নিচে পড়ে দুই ইঞ্জিনিয়ারসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সার্কিট হাউজপাড়ায় ‘ইকবাল মঞ্জিলে’ এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী থানার ছোট লক্ষীকুল কয়া এলাকার বাসিন্দা শামসুদ্দিনের ছেলে ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫), দিনাজপুর নিউটাউন এলাকার কাজী হাসান আলীর ছেলে ইঞ্জিনিয়ার কাজী আজিজুর রহমান (৩৪) ও রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ মহারাজপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে শ্রমিক নুরুল রাজ (৪৫)।স্থানীয় বাসিন্দা রিজিয়া বেগম ও শ্রমিক রমজান আলী জানান, শহরের খড়কি সার্কিট হাউজপাড়ায় ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের’ অধীনে ‘ইকবাল মঞ্জিল’ নামে ৭তলা ভবনের নির্মাণ কাজ চলছে। ঘটনার সময় ৬তলার সানসেটে পাশে ওয়ালে গাঁথুনির কাজ চলছিল। হঠাৎ সানসেট ভেঙে নিচে পড়ে গেলে ইঞ্জিনিয়ার মিজানুর, আজিজুর ও শ্রমিক নুরুল রাজ আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাকিরুল ইসলাম জানান, ওই ৩ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। পরে মরদেহ মর্গে পাঠানো হয়।নির্মাণাধীন ভবনের কয়েকজন শ্রমিক জানান, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ও আজিজুর রহমান নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শন করার সময় হঠাৎ করে দুর্ঘটনাটি ঘটেছে।নিহত আজিজুর রহমানের স্ত্রী ইশরাত জাহান জানান, দুর্ঘটনার কিছু সময় আগেও তার স্বামীর সাথে কথা বলেছেন। স্বামীর হঠাৎ করে মৃত্যু সহ্য করতে পারছেন না।হাসপাতাল মর্গে দায়িত্বরত কোতোয়ালি মডেল থানার এস আই পায়েল জানান, নির্মাণাধীন ভবনের সানসেট ভেঙে ৩ জনের মৃত্যু হয়েছে। স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন, নির্মাণাধীন ৭তলা ভবনে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ভবনের সানসেট ভেঙে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজন নিহতের ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত খালেদা জিয়ার
বিমানের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত খালেদা জিয়ার

দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাধারণ Read more

পুরান ঢাকায় কারখানায় আগুন
পুরান ঢাকায় কারখানায় আগুন

পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার Read more

ভূঞাপুরে পৃথক দুটি নাশকতা মামলায় বাবা-ছেলে গ্রেফতার
ভূঞাপুরে পৃথক দুটি নাশকতা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক দুটি নাশকতার মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী Read more

তেঁতুলিয়া নদীতে নৌকাডুবি: নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার
তেঁতুলিয়া নদীতে নৌকাডুবি: নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলার তীরবর্তী তেঁতুলিয়া নদীতে নৌকা ডুবে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ইমরান শরীফ (২০) নামে এক জেলের লাশ উদ্ধার Read more

শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস
শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস

নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে রেড ক্রসের মাধ্যমে জিম্মিদের কাছে খাবার পাঠাতে চায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। রবিবার (৩ আগস্ট) Read more

ঢাবির বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ কাজ শুরু শিগগিরই
ঢাবির বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ কাজ শুরু শিগগিরই

চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন