লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ৪৫৩ জন ভোটার ভোট প্রদান করেন।মোরগ প্রতীকে আজিজুর রহমান বাচ্চু ২৬৬ ভোট পেয়েছেন। এর আগে তিনি ইছাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। এছাড়া সভাপতি পদে জয়ী হন মো. অলি উল্যা। ছাতা প্রতীকে তিনি ২৫৫ ভোট পেয়েছেন। আর সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হন।প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এল রহমান প্রমুখ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামাস ধ্বংসে নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে : রুবিও
হামাস ধ্বংসে নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে : রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার হলো ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং হামাসের ধ্বংস। আর এই লক্ষ্যে ওয়াশিংটন প্রধানমন্ত্রী Read more

অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীদের কারণে ইসলামী ব্যাংকের বার্ষিক ক্ষতি ১৫০০ কোটি টাকা
অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীদের কারণে ইসলামী ব্যাংকের বার্ষিক ক্ষতি ১৫০০ কোটি টাকা

আবারও আলোচনার কেন্দ্রে দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বিগত সরকারের আমলে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম Read more

রোদে গরমে অস্বস্তি, ঢাকায় নেই বৃষ্টির সম্ভাবনা
রোদে গরমে অস্বস্তি, ঢাকায় নেই বৃষ্টির সম্ভাবনা

গত কয়েকদিনের মতো আজও রাজধানী ঢাকায় সকাল থেকেই রোদের দাপট বেড়েছে। সঙ্গে রয়েছে বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম। আকাশে সামান্য Read more

সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে
সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

প্রহসনের নির্বাচন আয়োজন করার অভিযোগে ঢাকার শেরেবাংলা নগর থানায় করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ৪ Read more

সরিষাবাড়ীতে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
সরিষাবাড়ীতে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কবির হোসেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) বিকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন