রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছেন।  আজ বরিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে।এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।জানা গেছে, বড় সেতু বা উড়াল পথ নির্মাণে ব্যবহার করা হয় বিয়ারিং প্যাড। নিচের পিলারের সঙ্গে উড়াল পথের সংযোগ স্থলে বসানো বিশেষ ধরনের রাবারের তৈরি এ উপাদান গাড়ির চাপ সরাসরি পিলারে না ফেলে মাটির দিকে নামিয়ে দেয়।মেট্রোরেলের ভায়াডাক্টের নকশাগত ত্রুটির কারণে রাবারের বিয়ারিং প্যাড খুলে গেছে বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, প্যাডকে পিলারের সঙ্গে আটকে রাখার ব্যবস্থা না থাকায় তা খুলে পড়েছে। স্থায়ী সমাধানের জন্য রাবারের বিয়ারিং বাদ দিয়ে উন্নত প্রযুক্তির টেকসই ও অধিক চাপ সহনশীল প্যাড বিয়ারিং ব্যবহার করতে হবে।মেট্রোরেলের লাইনের নিচে উড়ালপথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটির ওজন আনুমানিক ১৪০ বা ১৫০ কেজি। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়ালপথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। এ জন্যই মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়েছে।এর আগে, বুধবার (১৮ সেপ্টেম্বর) খামারবাড়ি এলাকায় মেট্রোর একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৬ বিশ্বকাপে ইসরাইল অংশ নিলে সরে দাঁড়াবে স্পেন
২০২৬ বিশ্বকাপে ইসরাইল অংশ নিলে সরে দাঁড়াবে স্পেন

ইউরোভিশন কনটেস্ট থেকে নাম প্রত্যাহারের পর এবার ফুটবল বিশ্বকাপ নিয়েও মন্তব্য করেছেন স্পেনের সমাজতান্ত্রিক দলের মুখপাত্র পাত্রি লোপেস।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ঘুমিয়ে পড়েন প্রেমিক
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ঘুমিয়ে পড়েন প্রেমিক

অন্ধকার রাতে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েছিলেন এক তরুণ। তবে ঘুম থেকে উঠে নিজেকে যে অবস্থায় দেখলেন, তা তিনি Read more

মুন্সিগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রাণ গেলো যুবকের
মুন্সিগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রাণ গেলো যুবকের

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের গুলিতে আরিফ মির (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার Read more

কাশ্মিরে গুলিতে ভারতীয় সৈন্য নিহত
কাশ্মিরে গুলিতে ভারতীয় সৈন্য নিহত

জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজ অস্ত্রের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।অবশ্য এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত গুলি Read more

সিপিএলে ব্যাটে-বলে বিবর্ণ সাকিব, হারে শুরু অ্যান্টিগার
সিপিএলে ব্যাটে-বলে বিবর্ণ সাকিব, হারে শুরু অ্যান্টিগার

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ২ মৌসুম পর ফিরে আশানুরূপভাবে রাঙাতে পারেননি সাকিব আল হাসান। ব্যাটের পর বল হাতেও বিবর্ণ দিন Read more

খুলনা মহানগর পুলিশের সদর দপ্তর ঘেরাও, ফটকে ছাত্র-জনতার তালা
খুলনা মহানগর পুলিশের সদর দপ্তর ঘেরাও, ফটকে ছাত্র-জনতার তালা

খুলনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে মেট্রোপলিটন পুলিশের সদর দফতর ঘেরাও করে তালা ঝুলিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন