নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক (৩৬)-কে রাজধানীর সবুজবাগ থেকে একটি বিদেশি রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব।বৃহস্পতিবার সকালে সবুজবাগ থানার মাদারটেক এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১১-এর একটি দল তাকে গ্রেফতার করে।শফিকুল ইসলাম শফিক রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কর্নগোপ এলাকার ফাইজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি ও অস্ত্র আইনে মোট ৮টি মামলা রয়েছে।বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১১ সিপিএসসি আদমজীনগরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাঈম উল হক (বিসিজিএম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রূপগঞ্জের তারাব পৌরসভার কর্নগোপ এলাকায় গত ১৮ অক্টোবর (শনিবার) দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় লোকমান হোসেন (৩০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে শফিকুল ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় লোকমান হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।গুলিবিদ্ধ লোকমান কর্নগোপ এলাকায় একটি খাবার হোটেলের ব্যবসা পরিচালনা করেন।সম্প্রতি এলাকার চিহ্নিত সন্ত্রাসী শফিকুল ইসলাম ও তার সহযোগীরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় তারা। পরে বাধ্য হয়ে লোকমান ১ লাখ টাকা প্রদান করেন।এরপর গত ১৮ অক্টোবর দুপুরে বাকি ৪ লাখ টাকা দাবি করে শফিকুল তার সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে এলাকায় আসে। লোকমান টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা তার ডান পায়ে লাগে। আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শফিকুল নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, গুলিবর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভ্যাপসা গরমে তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি
ভ্যাপসা গরমে তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা Read more

সমুদ্রসীমার পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা
সমুদ্রসীমার পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা

দেশের সমুদ্রসীমার একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে আরও পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রতি Read more

আ.লীগ নেতা থেকে বিএনপির কমিটিতে গিয়েও গ্রেপ্তার 
আ.লীগ নেতা থেকে বিএনপির কমিটিতে গিয়েও গ্রেপ্তার 

সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম রানা (৩৮) কে গ্রেপ্তার করেছে Read more

আজ ২৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আফগানিস্তানের ১৯ সীমান্ত চৌকি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের
আফগানিস্তানের ১৯ সীমান্ত চৌকি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের

আফগান বাহিনীর অতর্কিত গুলিবর্ষণের জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এ সময় দেশটির সীমান্তের ১৯টি আফগান সীমান্ত চৌকি দখল করার Read more

৩ অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
৩ অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের তিনটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন