চট্টগ্রামের আনোয়ারায় ওসি পরিচয়ে ইলেকট্রনিকস দোকান থেকে টিভি, ফ্রিজ ও সিলিং ফ্যান নিয়ে যাওয়ার ঘটনায় মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) ভুক্তভোগী দুই ব্যবসায়ীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ওসি পরিচয় দিয়ে বিয়ের গিফট দিবে বলে নেওয়া ইলেকট্রনিকস পণ্যও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সুমন।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ জুন অজ্ঞাত এক ব্যক্তি ০১৭****৩২৮০ নম্বর থেকে ফোন করে নিজেকে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন পরিচয় দেয়। ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে ওসির পোশাক পরিহিত ছবি ব্যবহার করে পশ্চিম বৈরাগ এলাকার ‘আল-মদিনা ইলেকট্রনিক্স’ দোকানের মালিক জিয়াউল হকের কাছ থেকে সিঙ্গার ব্র্যান্ডের একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ও দুটি সিলিং ফ্যান সংগ্রহ করে। একই কৌশলে ‘শাহ আমানত ইলেকট্রনিক্স’-এর মালিক মো. ইব্রাহিমের কাছ থেকে ওয়ালটন ব্র্যান্ডের ১৭৬ লিটারের একটি ফ্রিজ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে।পরবর্তীতে শুক্রবার (২৭ জুন) পণ্য গ্রহণের সময় বিকাশে অর্থ পরিশোধ করবে বলে জানিয়ে পিকআপযোগে পণ্যগুলো নিয়ে যায় প্রতারক। তবে নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করায় এবং পরবর্তীতে ফোন বন্ধ পাওয়ায় ব্যবসায়ীরা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। পরে তারা আনোয়ারা থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ করেন।অভিযোগের পর সময়ের কন্ঠস্বর-এ ‘পুলিশের ওসি পরিচয়ে দুই দোকান থেকে টিভি, ফ্রিজ ও ফ্যান নিয়ে উধাও’ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আনোয়ারা থানা পুলিশ।অভিযোগের ভিত্তিতে আনোয়ারা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বুলু দিঘীর পশ্চিম পাড়ের হাজী খায়ের মোহাম্মদ কলোনীর (৩১ নম্বর) বাসা থেকে মো. সুমনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ওয়ালটনের ১৭৬ লিটারের ফ্রিজ ও একটি সিলিং ফ্যান। পরে তার দেয়া তথ্য অনুযায়ী পটিয়া থানা এলাকা থেকে উদ্ধার করা হয় সিঙ্গার ব্র্যান্ডের একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি।এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও জাল পরিচয় ব্যবহার করে মালামাল আত্মসাতের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে এবং তার সাথে জড়িত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অভিযানে গিয়ে বিব্রত ম্যাজিস্ট্রেট, গাড়ীর নেমপ্লেটে লেখা ‘নাটক কম কর প্রিয়’
অভিযানে গিয়ে বিব্রত ম্যাজিস্ট্রেট, গাড়ীর নেমপ্লেটে লেখা ‘নাটক কম কর প্রিয়’

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ গাড়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী Read more

সিরাজগঞ্জে কৃষককে হত্যা করে ৩টি গরু নিয়ে গেল ডাকাত দল
সিরাজগঞ্জে কৃষককে হত্যা করে ৩টি গরু নিয়ে গেল ডাকাত দল

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা চরাঞ্চলে তারা মিয়া (৬৫) নামের এক খামারিকে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাতেরা। এ সময় ডাকাত দলটি তারা মিয়ার Read more

গজারিয়ায় রাতে সন্ত্রাসী হামলা: নারী-শিশুসহ আহত ৭
গজারিয়ায় রাতে সন্ত্রাসী হামলা: নারী-শিশুসহ আহত ৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে ১০/১২টি পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও নারী, বৃদ্ধ, Read more

মুন্সিগঞ্জের মেঘনায় জলদস্যুদের মধ্যে সংঘর্ষ, নিহত ১
মুন্সিগঞ্জের মেঘনায় জলদস্যুদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে দুই জলদস্যু চক্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্যুটার মান্নান (৪২) Read more

গাজায় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত: নেতানিয়াহুর দাবি
গাজায় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত: নেতানিয়াহুর দাবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট Read more

চ্যাটজিপিটির সাথে গোপন কথাও আসছে নজরদারির আওতায়
চ্যাটজিপিটির সাথে গোপন কথাও আসছে নজরদারির আওতায়

চ্যাটজিপিটির সঙ্গে ব্যবহারকারীদের একান্ত ব্যাক্তিগত কথোপকথন আর পুরোপুরি ব্যক্তিগত থাকছে না। সহিংসতা বা গুরুতর হুমকির আশঙ্কা ধরা পড়লে, সেই তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন