কুষ্টিয়ার মিরপুরে পূর্বশত্রুতার জেরে জাসদ কর্মী জমির উদ্দিনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০১ জুলাই) ভোররাতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মিলনের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃত আসামিরা হলেন, মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের সোনারুল খানের ছেলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক খান (২৪), একই গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে নাঈম (২৩) ও নিমাই চাঁদের ছেলে নাঈম (২৩)। এর আগে গতকাল সোমবার দুপুরে আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহের সামনে পূর্ব শত্রুতার জের ধরে অনিক কয়েকজনকে সাথে নিয়ে প্রকাশ্যে জাসদ কর্মী জমির উদ্দিনের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে অনিকের পিতার উপর হামলা চালিয়ে হাত ভেঙে দেন জমির উদ্দিন। পূর্ববর্তী হামলার বদলা নিতেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করেন স্থানীয়রা। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, আমবাড়িয়া গ্রাম থেকে ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার (২৭ আগস্ট) বিকেল Read more

ভুয়া ‘থানা’ খুলে ভারতের উত্তরপ্রদেশে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা
ভুয়া ‘থানা’ খুলে ভারতের উত্তরপ্রদেশে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা

দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশে ভুয়া দূতাবাসের পরে এবারে ভুয়া 'পুলিশ অফিস'-এর সন্ধান পেয়েছে পুলিশ। এরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং এদের 'মাথা' Read more

কালিয়াকৈরে প্রাইভেট কার দুর্ঘটনায় পথচারী নিহত, চালক-যাত্রী আহত
কালিয়াকৈরে প্রাইভেট কার দুর্ঘটনায় পথচারী নিহত, চালক-যাত্রী আহত

গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় একটি প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক পথচারী নিহত, চালক ও যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৬ Read more

সালথায় চাঁদা না দেওয়ায় বিধবা নারীর জমি দখলের চেষ্টা, সংবাদ সম্মেলন
সালথায় চাঁদা না দেওয়ায় বিধবা নারীর জমি দখলের চেষ্টা, সংবাদ সম্মেলন

ফরিদপুরের সালথায় মোসাম্মাদ নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক বিধবা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন