চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ গাড়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানের সময় হঠাৎ তার চোখে পড়ল একটি সিএনজি চালিত অটোরিকশার নেমপ্লেটের দিকে। নেমপ্লেটে লেখা ছিল ‘নাটক কম করো প্রিয়’।বুধবার (৬ আগস্ট) বিকেলবেলা সীতাকুণ্ড পৌর সদরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনকে ৭টি মামলা করে মোট ১৪,৫০০ টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফিটনেসবিহীন মোটরযান ও ড্রাইভিং লাইসেন্সহীন মোটরসাইকেল সড়ক-মহাসড়কে চলাচল, মোটরযানের অতিরিক্ত গতি এবং মালবাহী গাড়িতে যাত্রী বহন ইত্যাদি অনিয়মের কারণে সড়ক দুর্ঘটনা বেড়েছে। দুর্ঘটনা প্রতিরোধে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স, মোটরযান রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ ও রুট পারমিট ব্যতীত যানবাহন পরিচালনার অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৭ জন গাড়ী চালককে চৌদ্দ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।এই সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দায়িত্ব পালন করার ক্ষেত্রে বহুবার ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দিয়েছি। আজ ভ্রাম্যমাণ আদালতে এসে একটি সিএনজির নেমপ্লেটে ‘নাটক কম করো প্রিয়’ লেখা দেখে খুব বিব্রত বোধ করি। গাড়ি চালকের রেজিস্ট্রেশন কার্ড ছিলই না, তার মধ্যে গাড়ির নেমপ্লেটে এলোমেল লেখা। এটা এক ধরনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতোই। সড়কে দুর্ঘটনা প্রতিরোধে এই ধরনের অবৈধ গাড়ীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’অভিযানে আরো উপস্থিত ছিলেন বিআরটিএ কর্তৃপক্ষ, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ এবং সীতাকুণ্ড উপজেলা শাখার নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যবৃন্দ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

বন্ধুদের সঙ্গে খেজুরের রস খেতে গিয়ে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মিরাজ (১৯) ও ইউসুফ (১৫) নামে দুই শিক্ষার্থী।বিষয়টি নিশ্চিত Read more

কাশ্মীরের পেহেলগামে হামলাকারীদের সবাই নিহত: অমিত শাহ
কাশ্মীরের পেহেলগামে হামলাকারীদের সবাই নিহত: অমিত শাহ

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত ৩ জন বন্দুকধারীর সবাই নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী Read more

ডাকসু নির্বাচন: ৪ ইস্যুতে লক্ষ্মীপুরে শিবিরের বিক্ষোভ
ডাকসু নির্বাচন: ৪ ইস্যুতে লক্ষ্মীপুরে শিবিরের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের Read more

ইসরায়েলের বিরুদ্ধে ৩ দিনব্যাপী ‘গ্লোবাল প্রোটেস্টের’ ডাক
ইসরায়েলের বিরুদ্ধে ৩ দিনব্যাপী ‘গ্লোবাল প্রোটেস্টের’ ডাক

গাজায় ‘অনাহারের অপরাধ বন্ধে’ ৩ দিনব্যাপী ‘গ্লোবাল প্রোটেস্টের’ ডাক দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বুধবার (২৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা Read more

নড়াইলে বালু ব্যবসায়ীকে জরিমানা
নড়াইলে বালু ব্যবসায়ীকে জরিমানা

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন