নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে মো. রাফসান নামের দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশু একই গ্রামের মো. ফেরদৌস মিয়া ও রাশিদা আক্তার দম্পতির সন্তান।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাফসান সন্ধ্যায় বাড়ির পাশেই খেলা করছিল। হঠাৎ কোনো এক ফাঁকে সবার চোখের অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন রাফসানকে দেখাতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে শিশু রাফসানের নিথর দেহ উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল শিশুটিকে মৃত ঘোষণা করেন। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন
রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে Read more

চাঁদপুরের সংসদীয় ৫ আসনে ৭০ জন মনোনয়ন সংগ্রহ, জমা দিয়েছেন ৪৬ প্রার্থী
চাঁদপুরের সংসদীয় ৫ আসনে ৭০ জন মনোনয়ন সংগ্রহ, জমা দিয়েছেন ৪৬ প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রম শেষ হয়েছে। নির্বাচন অফিস Read more

সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ
সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ

সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ করা হয়েছে। আজ বুধবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো Read more

রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?
রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতিতে আসছেন- এমন আলোচনা সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জোরালো Read more

২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, এদের অনেকেই ভোট দিয়ে যেতেন: সিইসি
২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, এদের অনেকেই ভোট দিয়ে যেতেন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। Read more

ঢাবি শিক্ষার্থী সাম্যের হত্যাকারীদের বিচারের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ
ঢাবি শিক্ষার্থী সাম্যের হত্যাকারীদের বিচারের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন