পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বুধবার (২৫ জুন) রাত পর্যন্ত দেশে ফিরেছেন ৫১ হাজার ৬১৫ জন হাজি। বৃহস্পতিবার (২৬ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।ফিরে আসা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৬ হাজার ৬০৮ জন। দেশে ফেরা যাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ২২ হাজার ১৪৯ জন, সৌদি পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে ২১ হাজার ২৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটে ৮ হাজার ৪৪১ জন দেশে ফিরেছেন।সব মিলিয়ে মোট ১৩৪টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ৫৮টি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, ৫৪টি সাউদিয়ার এবং ২২টি ফ্লাইনাস এয়ারলাইন্সের।সৌদি আরব বাংলাদেশি হাজিদের জন্য স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রযুক্তি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির মেডিকেল সেন্টারগুলো এখন পর্যন্ত ৬৬ হাজার ৩৪৮টি অটোমেটেড প্রেসক্রিপশন ইস্যু করেছে এবং আইটি হেল্পডেস্কগুলো ২৪ হাজার ৩৯৫টি সেবা প্রদান করেছে।এখন পর্যন্ত ৩৮ জন বাংলাদেশি সৌদি আরবে মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। এদের মধ্যে ২৫ জন মক্কায়, ১১ জন মদিনায় এবং জেদ্দা ও আরাফায় ১ জন করে মারা গেছেন।সৌদি আরবের সরকারি হাসপাতালগুলো এ পর্যন্ত ৩০৮ জন বাংলাদেশিকে চিকিৎসা সেবা দিয়েছে। এদের মধ্যে এখনো ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন।প্রসঙ্গত, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে গিয়েছেন। তাদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি গিয়েছিল ৩১ মে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘দূগাপুজায় আমাদের বিশেষ টহল জোরদার করা হয়েছে’
‘দূগাপুজায় আমাদের বিশেষ টহল জোরদার করা হয়েছে’

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দূগাপুজায় আমাদের বিশেষ টহল জোরদার করা হয়েছে, এছাড়াও আমাদের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে Read more

সৌদির নেতৃত্বে ইয়েমেনি বন্দরে বিমান হামলা
সৌদির নেতৃত্বে ইয়েমেনি বন্দরে বিমান হামলা

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের মুকাল্লা বন্দরে বিমান হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুতে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউত দখল Read more

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে Read more

ময়মনসিংহের নান্দাইলে সেচযন্ত্রের মোটর চুরির হিড়িক
ময়মনসিংহের নান্দাইলে সেচযন্ত্রের মোটর চুরির হিড়িক

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরাঞ্চলে অবস্থিত চর বেতাগৈর ইউনিয়নে সেচযন্ত্রের মোটর চুরির হিড়িক পড়েছে। গত ১ মাসে ইউপি’র ৩টি গ্রাম থেকে Read more

বিএসএফের পুশইন, পঞ্চগড়ে ১১ বাংলাদেশি নারী-শিশু আটক
বিএসএফের পুশইন, পঞ্চগড়ে ১১ বাংলাদেশি নারী-শিশু আটক

পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন করা নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার গভীর Read more

কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত অনুষ্ঠিত
কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত অনুষ্ঠিত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।নিবার সকাল ৭টায় কারা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রথম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন