জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) ইরানে “জরুরি” পর্যবেক্ষণ কাজ পুনরায় শুরু করার জন্য আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। পর্যবেক্ষণের অনুমতি দেয়ার জন্যও তেহরানের প্রতি আহ্বান জানান তিনি।বুধবার (২৫ জুন) ম্যাক্রোঁ এক্সে একটি পোস্টে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে তার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ফ্রান্স দৃঢ়ভাবে আইএইএ-এর পাশে দাঁড়িয়েছে, যার ভূমিকা পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানে সংস্থাটিকে তার মিশন পুনরায় শুরু করার অনুমতি দেয়া জরুরি।’১৩ জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের অভূতপূর্ব হামলার ফলে স্থগিত হওয়া ইরানের সঙ্গে আইএইএ সম্পর্ক পুনরায় শুরু করার জন্য চাপও দিয়েছে সংস্থাটি।তবে বুধবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে দেশের সহযোগিতা স্থগিত করার জন্য পার্লামেন্টে বিল পাস করেছে ইরান। তবে এই সিদ্ধান্ত কার্যকর হতে মজলেস নামে পরিচিত ইরানের ইসলামিক পরামর্শক পরিষদ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে অনুমোদিত হতে হবে।ইরান এখনও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্য, যা বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের বিস্তার পর্যবেক্ষণ ও প্রতিরোধ করার পাশাপাশি পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারকে উৎসাহিত করার জন্য তৈরি করা হয়েছে। আইএইএ-এর দায়িত্ব হলো এনপিটি-র শর্তগুলো পর্যবেক্ষণ করা। আইএইএ থেকে বেড়িয়ে যাওয়ার জন্য পার্লামেন্টে বিল পাসের কারণে ধারণা করা হচ্ছে এনপিটি চুক্তি থেকেও বেড়িয়ে আসতে পারে তেহরান।সূত্র: সিএনএনএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে অটোরিকশাচালক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২
মুন্সিগঞ্জে অটোরিকশাচালক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২

মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক শাহজালাল (৩৭) হত্যাকাণ্ডের ৩৫ দিন পর ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা Read more

মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান
মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম দিনেই মা খালেদা জিয়ার পাশে সময় কাটাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

গোলহীন ড্রয়ে আনচেলত্তির ব্রাজিল যাত্রা শুরু
গোলহীন ড্রয়ে আনচেলত্তির ব্রাজিল যাত্রা শুরু

আন্তর্জাতিক ফুটবলে ধুকতে থাকা ব্রাজিল দলকে ‘জাদুর কাঠি’ দিয়ে আমূল বদলে দেবেন কার্লো আনচেলত্তি। কার্লোর নেতৃত্বে প্রথম ম্যাচ থেকেই এই Read more

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের Read more

চন্দনাইশে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন
চন্দনাইশে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন

স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (বীর Read more

গোলামি নয়, আমরা আজাদির জোট বেছে নিয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
গোলামি নয়, আমরা আজাদির জোট বেছে নিয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে দুটি পথ খোলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন