মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক শাহজালাল (৩৭) হত্যাকাণ্ডের ৩৫ দিন পর ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের চোরাই অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।পুলিশ সুপার বলেন, নিহত শাহজালাল ও অভিযুক্তরা পরস্পর পূর্বপরিচিত ছিলেন এবং সবাই পেশায় রিকশাচালক। অভিযুক্ত ইব্রাহিম নেশাসক্ত ছিল।অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে শাহজালালকে হত্যা করা হয়।তিনি আরও জানান, শুক্রবার (৯ জানুয়ারি) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া এলাকা থেকে ইব্রাহিম ওরফে সাগর (২৭) এবং একই দিন রাতে গজারিয়ার ভবেরচর এলাকা থেকে ফাহিম (২৪)–কে গ্রেপ্তার করা হয়। পরে কুমিল্লা কোতোয়ালি থানার দাউদেরখাড়া এলাকায় ফাহিমের বাড়ি থেকে নিহতের অটোরিকশাটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যায় কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে শাহজালালকে অচেতন করা হয়। এরপর তার হাত-পা বেঁধে নদীতে ফেলে হত্যা করা হয়। পরে অটোরিকশাটি কুমিল্লায় নিয়ে গিয়ে ফাহিমের কাছে বিক্রি করা হয়।জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া এলাকার কাজলী নদী থেকে শাহজালালের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।নিহত শাহজালাল গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি গ্রামের আব্দুল মালেকের ছেলে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনিয়মের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে: ঢাবি উপাচার্য
অনিয়মের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে অভিযোগ পাওয়া মাত্রই সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে Read more

কুড়িগ্রামে ঋণের চাপে চতুর্থ শ্রেণীর কর্মচারীর আত্মহত্যা
কুড়িগ্রামে ঋণের চাপে চতুর্থ শ্রেণীর কর্মচারীর আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋনের টাকা ফেরত দেওয়ার চাপে বাদশা মিয়া (৪০) নামের এক চতুর্থ শ্রেণীর কর্মচারী (নৈশপ্রহরী) আত্মহত্যা করেছে। সোমবার (১৯ মে) Read more

পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় পানির মোটর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রি এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার জয়পুর Read more

‘লড়াই করতে হলে বাংলাদেশ সরকারের সাথে করুন, ক্রিকেটার নয়’
‘লড়াই করতে হলে বাংলাদেশ সরকারের সাথে করুন, ক্রিকেটার নয়’

বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমালোচনা করেছেন জম্মু-কাশ্মির রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। Read more

এবার লালমনিরহাট থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা
এবার লালমনিরহাট থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা

​শীতের আগমনী বার্তা নিয়ে আবারও উত্তর আকাশে ভেসে উঠেছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। টানা কয়েকদিনের মেঘলা আবহাওয়ার পর গত Read more

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার দিনাজপুরে গ্রেপ্তার
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার দিনাজপুরে গ্রেপ্তার

গাইবান্ধা জেলা সদর  ২ আসনের সাবেক সংসদ সদস্য ও  গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন