যমুনা নদীতে প্রবল স্রোত ও বড় বড় ঢেউয়ের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘পাটুরিয়া প্রান্তে যমুনা নদীতে প্রবল স্রোত, বাতাস ও বড় বড় ঢেউয়ের কারণে এই নৌপথে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে নৌ-দুর্ঘটনা এড়াতে বিকেল সাড়ে চারটা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।’বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলে ১২টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৭তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যেসব নির্দেশনা
৪৭তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যেসব নির্দেশনা

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) শুরু হচ্ছে আজ শুক্রবার। ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে এদিন (১৯ সেপ্টেম্বর) সকাল Read more

‘কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশু: মা-বাবার বিরুদ্ধে মামলা’
‘কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশু: মা-বাবার বিরুদ্ধে মামলা’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে দুই শিশুকে ফেলে যাওয়ার ঘটনায় তাদের মা–বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। Read more

গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ৮৯৮ ইসরায়েলি সেনা নিহত
গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ৮৯৮ ইসরায়েলি সেনা নিহত

গাজায় ইসরায়েলি সোনবাহিনীর আরও ২ সেনা নিহত হয়েছে। এতে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮৯৮ জন ইসরায়েলি সেনা নিহত Read more

রংপুরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ
রংপুরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

জ্বালানি তেল পরিবহণের কাজে নিয়োজিত ট্যাংকলরি চালকসহ তিনজন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য Read more

পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ
পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ

পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উভয়পক্ষ শনিবার Read more

আড়াই মাসে অনলাইনে ২৫ হাজার ইউটিলাইজেশন পারমিশন জারি
আড়াই মাসে অনলাইনে ২৫ হাজার ইউটিলাইজেশন পারমিশন জারি

বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনাকে আধুনিক ও কাগজমুক্ত করার লক্ষ্যে চালু হওয়া কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) মাধ্যমে বড় সাফল্য অর্জন করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন