কিছু দিন আগেই ভারতের মুম্বাইয়ে ফিলিস্তিনের পক্ষে একটি সভার প্রচার করে কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে এতে থেমে যাননি স্বরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক গাজার পক্ষে পোস্ট দিয়ে যাচ্ছেন তিনি।গত সোমবার রাতে গাজার একটি নৃশংস ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন স্বরা। মূল পোস্টটি লেখিকা আসাল রাদের। গাজার এক বাসিন্দার ক্ষত-বিক্ষত ছবি পোস্ট করে আসাল লিখেছেন, ‘ইসরায়েলের মানবিক সাহায্য।’ এই পোস্ট শেয়ার করে স্বরা লিখেছেন, ‘এই মুহূর্তে গাজা।’এক্স হ্যান্ডলে গাজার এক বাসিন্দার বক্তব্য ‘রি-পোস্ট’ করেছেন স্বরা। ওই গাবাবাসী লিখেছেন, ‘পরিবারের জন্য খাবার আনতে বেরিয়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে আমিও থাকতে পারতাম।’ইংল্যান্ডের রাজনীতিবিদ ক্লদিয়া ওয়েবে তার একটি পোস্টে লিখেছেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ? সারা বিশ্বের শান্তি লঙ্ঘন করার জন্য ইসরায়েলই সবচেয়ে বড় হুমকি। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হোক।” এই পোস্টও সমর্থন জানিয়ে নিজের এক্স হ্যান্ডলে শেয়ার দেন স্বরা। ফিলিস্তিনের সমর্থনে ও ইসরায়েলের বিপক্ষে এমন অজস্র পোস্ট করেছেন এ বলিউড অভিনেত্রী।কিছু দিন আগে গাজা ও সমগ্র ফিলিস্তিনে সংহতির জন্য মুম্বাইয়ের আজ়াদ ময়দানে একটি সভার আয়োজন করা হয়েছিল। সমাজমাধ্যমে সেই সভার হয়ে প্রচার করেছিলেন স্বরা। এই সভার আয়োজন করেছিল সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি, সমাজবাদী পার্টিসহ আরও বেশ কয়েকটি বাম দল। সভার পোস্টার শেয়ার করে সবাইকে উপস্থিত থাকার বার্তা দেন স্বরা। তার পরেই তার দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। তখন তাকে খোঁচা মেরে প্রশ্ন করা হয়, ‘পহেলগাঁও কাণ্ডের সময়ে কোথায় ছিলেন?’ আবার অনেকেই অবশ্য সমর্থনও জানিয়েছিলেন এ অভিনেত্রীকে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১ আগস্ট: নামাজের সময়সূচি
১ আগস্ট: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ১ আগস্ট ২০২৫ ইংরেজি, ১৭ শ্রাবণ ১৪৩২ বাংলা, ৬ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

নাটোরে আবারও রেললাইন ভাঙা, পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল
নাটোরে আবারও রেললাইন ভাঙা, পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল

নাটোরে লালপুর উপজেলার গোপালপুর এলাকায় রেললাইন ভাঙার ঘটনা ঘটেছে। এ সময় বস্তা গুঁজে ধীর গতিতে ট্রেন চলাচল করে। পরে ভাঙা Read more

গাজীপুরে মহানগর বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি
গাজীপুরে মহানগর বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি Read more

সড়ক দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটারের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতের জম্মু-কাশ্মীরের ক্রিকেটার ফারিদ হুসেনের। আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে গতকাল Read more

দুর্নীতি অনুসন্ধানে শাজাহান কন্যার সম্পদের খোঁজে দুদক
দুর্নীতি অনুসন্ধানে শাজাহান কন্যার সম্পদের খোঁজে দুদক

মাদারীপুরে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ জারি করে বাস Read more

জামালপুরে সেপটিক ট্যাংকে নেমে চাচা-ভাতিজার মৃত্যু
জামালপুরে সেপটিক ট্যাংকে নেমে চাচা-ভাতিজার মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি মসজিদের সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার সময় বিষাক্ত গ্যাসে দুই রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন