পাবনার ঈশ্বরদী উপজেলায় চলছে দেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ। প্রকল্পের প্রথম ইউনিট চালুর অপেক্ষায় দেশ।তারই ধারাবাহিকতায় প্রথম ইউনিটের রিয়্যাক্টর কম্পার্টমেন্টের কন্টেইনমেন্ট (সুরক্ষা ব্যুহ) এর অভেদ্যতা ও দৃঢ়তার পরীক্ষা সম্পন্ন করেছে প্রকল্প সংস্থা। পরীক্ষায় নকশা অনুযায়ী কন্টেইনমেন্টের সর্বোচ্চ নিরাপত্তামান নিশ্চিত করা হয়েছে।বুধবার (২৫ জুন) দুপুরে রাশিয়ার পরমাণু সংস্থা রসাটম একটি বেসরকারি বার্তা সংস্থার মাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষাকালে নকশা অনুযায়ী কন্টেইনমেন্টের অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি করা হয় এবং এর জন্য ব্যবহৃত হয় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্প্রেসার। এ সময় এই অবকাঠামোটির দৃঢ়তা ও অভেদ্যতার পরীক্ষা করা হয়। এর লক্ষ্য হলো কোনও অস্বাভাবিক পরিস্থিতিতে কন্টেইনমেন্টের ভেতরে চাপ বৃদ্ধি পেলে তা কতটুকু সহ্য করতে সক্ষম। পরমাণু জ্বালানী লোডিং এর পূর্বে এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। কারণ কোনও কাল্পনিক বিপর্যয় ঘটলে কন্টেইনমেন্টই হচ্ছে শেষ সুরক্ষা ব্যুহ।কন্টেইনমেন্ট মূলত একটি অতি সুদৃঢ় কাঠামো, যা নির্মাণে ব্যবহৃত হয় প্রিস্ট্রেসড রিইনফোর্সড কংক্রীট এবং এর ভেতরের দেয়ালে থাকে একটি শক্ত ইস্পাতের আবরণ। এটির নকশা এমনভাবে করা হয় যাতে কোনও জরুরী পরিস্থিতিতে তেজস্ক্রিয় পদার্থ রিয়্যাক্টর কম্পার্টমেন্টের বাইরে বের হতে না পারে। সমস্ত তেজস্ক্রিয় পদার্থ এই কন্টেইনমেন্টের ভেতরেই আবদ্ধ ও সুরক্ষিত অবস্থায় থাকতে পারে। বাহ্যিক বড় কোনও আঘাত ও বিপর্যয় রোধ করতে সক্ষম এই কন্টেইনমেন্ট বা সুরক্ষা ব্যুহ।রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে শীঘ্রই কিছু ‘হট মিডিয়া টেস্ট’ চালানো হবে। উদাহরণ স্বরূপ কুল্যান্ট সার্কিটকে নকশা অনুযায়ী নির্ধারিত তাপমাত্রায় উত্তপ্ত করা এবং বাষ্প উৎপাদন। অন্যান্য নিরাপত্তা প্যারামিটারগুলো চূড়ান্তভাবে পরীক্ষা করা হবে, যেমন সক্রিয় অবস্থায় বাষ্প নির্গমনকারী ডিভাইসের নিরাপত্তা।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই পরীক্ষার সময় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ তৈরি হবে যা সম্পূর্ণ পূর্ব নির্ধারিত। এ নিয়ে স্থানীয় জনসাধারণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরাপদ। রসাটম নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে, তাই সংস্থাটির মূল লক্ষ্য হলো সকল নিরাপত্তা চাহিদা পূরণ।রাশিয়ার আর্থিক ও কারিগরী সহায়তায় বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দু’টি ৩+ প্রজন্মের ভিভিইআর-১২০০ চুল্লী স্থাপিত হয়েছে। প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রসাটমের প্রকৌশল বিভাগ জেনারেল কন্ট্রাকটর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বেরোবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি 
সাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বেরোবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে Read more

বাউফলে আমন চাষে নতুন বিপদ, শামুকের আক্রমণে নষ্ট হচ্ছে চারা
বাউফলে আমন চাষে নতুন বিপদ, শামুকের আক্রমণে নষ্ট হচ্ছে চারা

পটুয়াখালীর বাউফল উপজেলায় আমনধান চাষে নতুন করে সংকট দেখা দিয়েছে। বীজতালার ধানচারা খেয়ে ফেলছে শামুক। এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছে Read more

এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন
এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন

মধ্যপ্রাচ্যের প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে আসন্ন এশিয়া কাপ ২০২৫–এর ম্যাচ সময়সূচিতে পরিবর্তন এনেছে আয়োজকরা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই Read more

বরগুনায় তিন শিক্ষকের উপর হামলার অভিযোগ
বরগুনায় তিন শিক্ষকের উপর হামলার অভিযোগ

বরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা ও জখমের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ তিন শিক্ষক Read more

ঢাকায় চালু হচ্ছে ৪০০ বৈদ্যুতিক বাস
ঢাকায় চালু হচ্ছে ৪০০ বৈদ্যুতিক বাস

রাজধানী ঢাকায় গণপরিবহন খাতে যুক্ত হচ্ছে ৪০০ বৈদ্যুতিক বাস। আগামী ১ জুলাই থেকে এই পরিবেশবান্ধব ও আধুনিক নগর পরিবহন প্রকল্পের Read more

আমি জয়ী হলে প্রোপাগাণ্ডা হেরে যাবে: শামীম
আমি জয়ী হলে প্রোপাগাণ্ডা হেরে যাবে: শামীম

সাইবার অ্যাটাক করে এবং প্রোপাগান্ডা চালিয়ে তার ভোট কমানোর অপচেষ্টা করা হয়েছে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন