কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পলিথিন ব্যবহার ও মূল্য তালিকা প্রদর্শন না করায় চারটি দোকানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন। অভিযানে তাকে সহায়তা করেন মেঘনা থানা পুলিশের একটি টিম। অভিযানকালে দেখা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ (ক) ধারায় পলিথিন ব্যবহার করায় দুইটি মুদি দোকানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করায় দুইটি সবজির দোকানকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘পরিবেশ রক্ষা এবং ভোক্তার ন্যায্য অধিকার নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। বাজার ব্যবস্থায় শৃঙ্খলা আনতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত

আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দিয়ে রাখলে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলদা করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির Read more

কালিয়াকৈরে কিশোরীকে ধর্ষণের পর মৃত্যু, দুই যুবক গ্রেপ্তার
কালিয়াকৈরে কিশোরীকে ধর্ষণের পর মৃত্যু, দুই যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে এক কিশোরীকে ধর্ষণের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ হোটেল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার Read more

টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজম
টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজম

দীর্ঘদিন পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন সাবেক অধিনায়ক বাবর আজম। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং শ্রীলঙ্কা, জিম্বাবুয়েকে Read more

পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের হাত নেই: আফগানিস্তান
পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের হাত নেই: আফগানিস্তান

আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক এবং বাণিজ্য সম্প্রসারণের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। Read more

ঢাকায় ভিসা কার্যক্রম চালু অস্ট্রেলিয়ার, ধন্যবাদ ড. ইউনূসের
ঢাকায় ভিসা কার্যক্রম চালু অস্ট্রেলিয়ার, ধন্যবাদ ড. ইউনূসের

ঢাকা থেকে ফের ভিসা কার্যক্রম চালু করেছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে ২ মিলিয়ন ডলার অনুদান দেবে দেশটি। মঙ্গলবার Read more

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরদিনই চূড়ান্ত হলো নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি। টাইগারদের পরবর্তী আন্তর্জাতিক সিরিজটিও হবে দেশের মাটিতে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন