বাঁশখালীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি এলাকার রোয়াইপাড়ায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন- আবুল কাশেম, রেজাউল করিম কালু, মাহমুদুল করিম, আবদুর রহমান (শরীফ)। ক্ষতিগ্রস্ত মাহমুদুল করিম বলেন- ‘প্রতিবেশীর প্রচেষ্টায় ঘর থেকে শিশুসহ গবাদি পশু নিরাপদে সরিয়ে আনা সম্ভব হলেও আসবাবপত্রের ছিঁটেফোঁটাও রক্ষা করা যায়নি।’স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে আবুল কাশেমের স্ত্রী চুলায় রান্না করার সময় হঠাৎ সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়। মূহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ওই ঘরে ৪ পরিবারের বসবাস।স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে সহযোগিতা করা হয়েছে। আগুনে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মিজানুর রহমান বলেন, ‘গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হওয়ার পর ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়লে সেখানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জানা গেল পাকিস্তানের ম্যাচ শুরুর সময়
জানা গেল পাকিস্তানের ম্যাচ শুরুর সময়

জল ঘোলার পর অবশেষে মাঠে গড়াচ্ছে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা Read more

নাটোরে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা
নাটোরে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা

নাটোরে গত বছর সোনালি রঙের ধান দিয়ে দুর্গা প্রতিমা সবার নজর কেড়েছিল। এবার নাটোরে তৈরি হয়েছে সোনালি পাটের দুর্গা প্রতিমা। Read more

ভারতে পৌঁছেছে বাংলাদেশি ইলিশের প্রথম চালান
ভারতে পৌঁছেছে বাংলাদেশি ইলিশের প্রথম চালান

বাংলাদেশের পদ্মার রুপালি ইলিশ পৌঁছেছে ভারতের পশ্চিমবঙ্গে। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান পশ্চিমবঙ্গের Read more

যশোরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সদর উপজেলার শেখহাটি এলাকায় Read more

শিডিউল বিপর্যয়ে বিমান যাত্রীদের চরম দুর্ভোগ
শিডিউল বিপর্যয়ে বিমান যাত্রীদের চরম দুর্ভোগ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শনিবার দুপুর থেকে প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ ছিল সব ধরনের Read more

১১ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১১ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা, ১৯ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন