কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে সেই সিদ্ধান্ত তেমন ফলপ্রসূ হয়নি। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনের শুরুতেও দেখা গেছে ব্যাটারদের আশা যাওয়ার মিছিল। আর এরই মধ্যে হানা দিয়েছে বৃষ্টি। সব মিলিয়ে কলম্বো টেস্টের প্রথম দিনটা এখন পর্যন্ত সুখকর হয়নি টাইগারদের। বুধবার (২৫ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে টস জয়ের আনন্দ বেশিক্ষণ টেকেনি। প্রথম ইনিংসে সাদমান হোসেনের সঙ্গে ওপেনিংয়ে আসেন এনামুল হক বিজয়। বে গত ম্যাচের প্রথম ইনিংসের মতো এবারো ১০ বলে কোনো রান না করেই তিনি ফেরেন সাজঘরে। দুইবার জীবন পেয়েও তিনি খুলতে পারেননি রানের খাতা।এরপর উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন মুমিনুল হক। তবে চেষ্টা একপ্রকার ব্যর্থ হয়। দলীয় ৫ রানে প্রথম উইকেট হারানোর পর ৪৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।এরপর শান্তকে নিয়ে দলের হাল ধরে রাখেন সাদমান। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ২ উইকেট হারিয়ে টাইগাররা জড়ো করে ৭১ রান।মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে আবারও হতাশ করে টাইগার ব্যাটাররা। দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই সাফল্য পায় শ্রীলঙ্কা। ইনিংসের ২৮তম ওভারে বিশ্ব ফার্নান্ডোর শেষ বলে উইকেটকিপার কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফিরলেন নাজমুল। ৩১ বলে ৮ রান করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।এরপর বেশিক্ষণ টেকেননি হাফ সেঞ্চুরির পথে ছোটা সাদমানও। শান্ত আউট হওয়ার পরের ওভারেই ব্যক্তিগত ৪৬ রানে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর ৩৪তম ওভারে আসিতা ফার্নান্ডোর দ্বিতীয় বলের পর বৃষ্টি নামায় খেলা আপাতত বন্ধ। তার আগে পঞ্চম উইকেটে ২৬ বলে ১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন লিটন ও মুশফিক। আরডি
Source: সময়ের কন্ঠস্বর
