ভোলার দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে বসার স্থানকে কেন্দ্র করে ফের বিএনপি-জামায়েত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ থেকে ২০ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দৌলতখান স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্য জামায়াতে ইসলামীর ১ জন, ইসলামী আন্দোলনের ১ জন এবং বিএনপির ১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।উপজেলা জামায়াতে ইসলামীর তারবিয়াত সেক্রেটারি মো. জামাল উদ্দিন অভিযোগ করে বলেন, সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামে যান জামায়েত ইসলামীর উপজেলা আমিরসহ নেতাকর্মীরা। সেখানে তাদের জন্য রাখা নির্দিষ্ট বসার স্থানে বসতে গেলে বিএনপির বেশ কিছু নেতাকর্মী গিয়ে ‘রাজাকার’ ‘রাজাকার’ বলে স্লোগান দেন এবং চেয়ার ভাংচুর করে তাদের উপর অতর্কিত হামলা করেন। এতে তাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।ইসলামী যুব আন্দোলনের নেতা মো. বিল্লাল হোসেন জানান, চেয়ার মারামারি ও ভাংচুরের ভিডিও করতে গেলে বিএনপির ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে মারধর করেন এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন জানান, বসাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তাদের ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্য একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।তিনি আরও জানান, এটি একটি তুচ্ছ ঘটনা। জামায়েত আমিরের সঙে তার কথা হয়েছে বিকেলে বসে এ বিষয়ে তারা নিজেরা সমাধান করবেন।দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সিকদার সময়ের কন্ঠস্বরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজার সমুদ্র সৈকতজুড়ে ঈদের উচ্ছ্বাস, বাড়ছে পর্যটকের ভীড়
কক্সবাজার সমুদ্র সৈকতজুড়ে ঈদের উচ্ছ্বাস, বাড়ছে পর্যটকের ভীড়

পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘিরে দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পর্যটকের ভিড় বাড়তে শুরু করেছে। ঈদের দ্বিতীয় দিন রোববার (২২ মার্চ) Read more

চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪টা ১০ মিনিটের Read more

জামিন পেলেন ইমরান খান
জামিন পেলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পর্কিত ৮টি মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সর্বোচ্চ আদালত তার Read more

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন আসিফ মাহমুদ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন আসিফ মাহমুদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও Read more

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির লেভেল রবিবার সন্ধ্যা ৬ টায় ১০৭ ফুট এমএসএল হওয়ায়, আগামীকাল সোমবার বিকেল ৩ টায় কাপ্তাই বাঁধের Read more

লক্ষ্মীপুরে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার লুটপাট, গ্রেপ্তার ৫
লক্ষ্মীপুরে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার লুটপাট, গ্রেপ্তার ৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন