কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা ৪ মামলায় গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফ। শনিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে নগরীর কোটবাড়ি রোডের চাঙ্গিনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্র জানায়, আবু হানিফ দলটির মহানগর শাখার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। তিনি নগরীর কোটবাড়ি এলাকার রামপুর গ্রামের আব্দুল হালিমের পুত্র।পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দলের লোকজন নিয়ে আবু হানিফ কোটবাড়ি বিশ্বরোড এলাকায় সব আন্দোলন সংগ্রামে হামলায় জড়িত ছিলেন। মামলার আসামি হয়েও এলাকায় ঘুরে বেড়াতেন। গোপন সূত্রে খবর পেয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীলিপ কুমার মজুমদারের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করে।সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, গ্রেপ্তার আবু হানিফের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় ৩টি এবং কোতয়ালী মডেল থানায় একটি মামলা রয়েছে। তার ৭ দিনের রিমান্ড আবেদন করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুক্ত ১৫৪ ফিলিস্তিনিকে মিশরে পাঠাল ইসরায়েল
মুক্ত ১৫৪ ফিলিস্তিনিকে মিশরে পাঠাল ইসরায়েল

গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ১৫৪ জন মুক্ত ফিলিস্তিনি বন্দিকে মিশরে পাঠিয়েছে ইসরায়েল। এমনটি জানিয়েছে প্রিজনার্স মিডিয়া অফিস। এই বন্দিরা Read more

নোবিপ্রবির শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা
নোবিপ্রবির শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের একাধিক শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে।শনিবার (১২ Read more

আমরা যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির নিশ্চয়তা পেয়েছি: হামাস
আমরা যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির নিশ্চয়তা পেয়েছি: হামাস

ফিলিস্তিনের গাজায় যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির নিশ্চয়তা পেয়েছেন বলে জানিয়েছেন উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের বর্তমান শীর্ষ নেতা খলিল আল-হায়া। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) Read more

ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের উপর হামলা, যুবদল নেতা গ্রেফতার
ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের উপর হামলা, যুবদল নেতা গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিলের উপর হামলা ও তার গাড়িতে ডিম এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় Read more

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার এবং অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে দুটি Read more

সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ। এ সিদ্ধান্তের ফলে আগামী সপ্তাহে তার নির্ধারিত হোয়াইট হাউস সফরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন