বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই। বাংলাদেশ সৃষ্টি হয়েছে অধিকার আদায়ের জন্য। প্রগতিশীল রাষ্ট্র নির্মাণের জন্য। ধর্মভিত্তিক রাষ্ট্র নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধকে শেখ হাসিনার বাপের সম্পত্তি মনে করলেও আমরা তা মানিনা, মানবো না। মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ।’সিরাজগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।এ সময় মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই। এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। দেশকে স্বাধীন করেছিল। ২৫ শে মার্চ কালরাতে শেখ মুজিব পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করে পাকিস্তানে গিয়ে জামাই আদরে বসেছিল। শেখ মুজিব যুদ্ধ করেনি। ২৫ শে মার্চ পাকিস্তানি বাহিনী নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। শেখ মুজিববিহীন মুক্তিযুদ্ধে এদেশের মুক্তিকামী মানুষ ছিল দিশেহারা। নেতৃত্বহীন মানুষকে নেতৃত্ব দেবার জন্য সেদিন চট্টগ্রামের কালুরঘাটে একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিলেন। সেদিনের সেই মেজর ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান জেড ফোর্স নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশ স্বাধীন হলো। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সে জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কেড়ে নেওয়ার চেষ্টা করল শেখ হাসিনা। তখন মুক্তিযোদ্ধাগণ সুবিধা পাওয়ার আশায় প্রতিবাদটুকু করেনন ‘-বলে তিনি আক্ষেপ করেন।বিদ্যুৎ মন্ত্রী আরো বলেন, ‘মা, মাটি, দেশ, মানচিত্র রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। কী পাবো তার জন্য আমরা মুক্তিযুদ্ধে যাই নাই। কিন্তু দীর্ঘ ১৭ বছরে মুক্তিযুদ্ধের চিত্র ছিল বিপরীত। মুক্তিযুদ্ধকে ক্ষমতায় থাকার এবং লুটেপুটে খাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।’বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় রাজাকার আল বদর আসসামসদের কুকর্ম আপনারা ভুলে গেছেন? ধর্মভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য এদেশ স্বাধীন করা হয় নাই। অথচ স্বাধীনতা বিরোধীরা এখন দেশে আল্লাহর আইন কায়েমে ব্যস্ত। আমরা যদি বসে থাকি তাহলে তারা আগামীতে দেশ শাসন করবে। অথচ প্রগতিশীল রাষ্ট্র কায়েমের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল।’মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বেগম খালেদা জিয়ার আমলেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করা হয়েছিল, মুক্তিযোদ্ধাদের ভাতা চালু করা হয়েছিল, মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছিল।’বিদ্যুৎ মন্ত্রী অভিযোগ করে বলেন, ‘পাম্পে যে তেল দুই দিন চলতো, এখন দুই ঘন্টায় তা শেষ হয়ে যাচ্ছে। এই তেল যায় কোথায়? তেল নিয়ে কাউকে তেলেসমাতি করতে দেয়া হবে না ‘ এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক ও জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়,সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হোসেন, জেলা সিভিল সার্জন নুরুল আমিন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু,সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেছের আলী, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, কামারখন্দ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধা প্রমুখ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

মেরিনোর হ্যাটট্রিকে স্পেনের গোল উৎসব, তুরস্ককে উড়িয়ে দিল ৬-০ গোলে
মেরিনোর হ্যাটট্রিকে স্পেনের গোল উৎসব, তুরস্ককে উড়িয়ে দিল ৬-০ গোলে

স্পেন কোচ দে লা ফুয়েন্তে ম্যাচের আগে চেয়েছিলেন আগের ম্যাচের চেয়ে ভালো খেলা। সেই চ্যালেঞ্জকে সাড়া দিয়েই বিধ্বংসী ফুটবল খেলল Read more

আপিলেও বাতিল চুন্নুর মনোনয়ন
আপিলেও বাতিল চুন্নুর মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বাতিল-গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলেও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাহী চেয়ারম্যান ও জাতীয় Read more

‘আমি ভাগে পেয়েছি মাত্র ৮ হাজার, বাকি টাকা ওসি-সোর্সরা নিয়েছে’!
‘আমি ভাগে পেয়েছি মাত্র ৮ হাজার, বাকি টাকা ওসি-সোর্সরা নিয়েছে’!

টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়ার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসারে, এক সিএনজি Read more

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশ সবার: ধর্ম উপদেষ্টা
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশ সবার: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যাদের অন্য ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ থাকে না, তাদের মানবিক Read more

ক্লাব ছাড়তে ‘মরিয়া’ ভিনিসিয়ুস, আচরণে ক্ষুব্ধ রিয়াল কর্তৃপক্ষ
ক্লাব ছাড়তে ‘মরিয়া’ ভিনিসিয়ুস, আচরণে ক্ষুব্ধ রিয়াল কর্তৃপক্ষ

এল ক্লাসিকোর উত্তাপ যেন এখনো ঠান্ডা হয়নি। সেই আবহে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন