ইরানের হামেদান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ছয় গুপ্তচরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, হামেদান, রাজান ও নাহাভান্দ শহরে অভিযান চালিয়ে দুর্ধর্ষ এ ছয়জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে ‘দেশদ্রোহী গুপ্তচর’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যারা ইরানে মোসাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছিল। গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই গুপ্তচররা সাইবার জগতে সক্রিয়ভাবে সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখে ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং জনমনে অশান্তি ছড়াতে পরিকল্পিত তৎপরতা চালাচ্ছিল। তবে তাদের এই ষড়যন্ত্র অত্যন্ত সতর্ক ও সময়োপযোগী গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ব্যর্থ করে দেয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।ইরান আগেও একাধিকবার দাবি করেছে যে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং পশ্চিমা গোষ্ঠী ইরানের অভ্যন্তরে গুপ্তচরবৃত্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা ঘিরে ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এ ধরনের গ্রেপ্তার ইরানের নিরাপত্তা সংস্থার কঠোর নজরদারিরই আরেকটি বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা
যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা

মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর এবার পাল্টা ২৫ শতাংশ শুল্কারোপ করেছে প্রতিবেশী দেশ কানাডা। শুক্রবার (৪ এপ্রিল) ১৮৫টি দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

ইসরায়েলি জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে আগ্রহী হামাস
ইসরায়েলি জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে আগ্রহী হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা Read more

ডিসেম্বরের মধ্যে বডি-অন-ক্যামেরা কিনতে প্রধান উপদেষ্টার নির্দেশ
ডিসেম্বরের মধ্যে বডি-অন-ক্যামেরা কিনতে প্রধান উপদেষ্টার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুত বডি-অন-ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা Read more

চকরিয়ায় ইয়াবাসহ আটক ১
চকরিয়ায় ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে থেকে দুই হাজার পিস ইয়াবাসহ সালমান খান Read more

খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার
খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের ডামুড্যায় ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট খোকন চন্দ্র দাসকে (৫০) ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন