যশোরের শার্শায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন।মঙ্গলবার (২৪ জুন) বিকেলের দিকে শার্শা উপজেলার বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ সড়কের কাশিপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজিম শার্শার বন মান্দারতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে।আহতদের মধ্যে রয়েছেন পারভীনা (৪৮), সাথী (৩২), খায়রুননেসা (৫৫), ডলি (৩৮), সুফিয়া খাতুন (৬০), মেহেরুল্লাহ (২৪) ও নুরুজ্জামান (৪০)।পুলিশ ও স্থানীয়রা জানান, শার্শা উপজেলার পাকশিয়া বাজার থেকে যাত্রী নিয়ে কাশিপুর যাচ্ছিল একটি ইজিবাইক। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৯৫৫৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তানজিমকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে খায়রুননেসা ও ইজিবাইক চালক নুরুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও ইজিবাইক জব্দ করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের শনাক্তে অভিযান চলছে বলে তিনি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দৌলতদিয়া যৌনপল্লীতে ওয়্যারড্রোব থেকে নারীর মরদেহ উদ্ধার
দৌলতদিয়া যৌনপল্লীতে ওয়্যারড্রোব থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে ওয়্যারড্রোব থেকে তানিয়া ওরফে বুলু নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার গলায় মোবাইল Read more

কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই: বিদ্যুৎ মন্ত্রী
কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই: বিদ্যুৎ মন্ত্রী

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই। Read more

বেনাপোল কাস্টমস কমিশনারসহ দেশের ১৭ কমিশনারকে একযোগে বদলি
বেনাপোল কাস্টমস কমিশনারসহ দেশের ১৭ কমিশনারকে একযোগে বদলি

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনারসহ সারাদেশের কমিশনার পর্যায়ের ১৭ জন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) Read more

আমন্ত্রণে ৫ দিন ধরে অস্ট্রেলিয়াতে অবস্থান করছি: আজহারী
আমন্ত্রণে ৫ দিন ধরে অস্ট্রেলিয়াতে অবস্থান করছি: আজহারী

অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত ৫ দিন ধরে দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তার Read more

পতাকা বৈঠকে সেফ হোম থেকে দেশে ফিরল ভারতীয় নাগরিক
পতাকা বৈঠকে সেফ হোম থেকে দেশে ফিরল ভারতীয় নাগরিক

সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে আটক অচলা সরকার নামের এক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার Read more

ভাড়া চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, বিএনপির ৫ নেতা বহিষ্কার
ভাড়া চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, বিএনপির ৫ নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি কার্যালয়ের ভেতরে পিটিয়ে জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দলটির পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন