যুদ্ধবিরতি ঘোষণার পরও সংঘাত চালিয়ে যাওয়ায় ইসরায়েল ও ইরানের প্রতি খুবই ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। এই দুই দেশের উদ্দেশে ছাপার অযোগ্য একটি ইংরেজি গালিও ব্যবহার করেছেন তিনি।মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন থেকে নেদারল্যান্ডসের হেগ শহরে রওনা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন তিনি।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “আমাদের দু’টো দেশ আছে— যারা দীর্ঘ সময় ধরে পরস্পরের সঙ্গে কঠিন লড়াই করছে এবং তারা জানে না তারা কী….করে বেড়াচ্ছে (উই হ্যাভ টু কান্ট্রিজ দ্যাট হ্যাভ বিন ফাইটিং ফর সো হার্ড অ্যান্ড সো লং অ্যান্ড দে ডোন্ট নো হোয়াট দ্য ফাক দে আর ডুইং)।”রোববার মধ্যরাতে ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। সংক্ষিপ্ত এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার।অপারেশন মিডনাইট হ্যামারের জবাব দিতে সোমবার কাতার এবং ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারী গার্ড কর্পস (আইআরজিসি)। এই হামলার কয়েক ঘণ্টার পর মধ্যরাতে যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প।কিন্তু তিনি যুদ্ধবিরতি ঘোষণা করার পরও ইরান-ইসরায়েলের সংঘাত অব্যাহত আছে। ইসরায়েলের অভিযোগ ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।অন্যদিকে ইরানের রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যম প্রেসটিভি জানিয়েছে, যুদ্ধবিরতির ঘোষণার পরও ইরানে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বিমান বাহিনী এবং তাদের বোমা বর্ষণে দেশটির একজন শীর্ষ পরমাণু বিজ্ঞানীসহ কয়েক জন নিহত হয়েছেন।ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইরান ও ইসরায়েল— উভয়ের ওপরেই তিনি বিরক্ত, তবে যুদ্ধবিরতি লঙ্ঘন ইস্যুতে ইসরায়েলের প্রতি তার বিরক্তি তুলনামূলকভাবে বেশি।“যখন আমি যুদ্ধবিরতি ঘোষণা করলাম, তখন যুদ্ধবিমানগুলো ফিরিয়ে আনতে ইসরায়েলকে ১২ ঘণ্টা সময় দিয়েছিলাম। কিন্তু আমার এই নির্দেশের পরও তারা হামলা চালিয়ে গেছে এবং এমনভাবে বোমাবর্ষণ করেছে, যা আমি আগে কখনও দেখিনি। আমি ইসরায়েলের ওপর সন্তুষ্ট নই”, বলেছেন ট্রাম্প।সূত্র : আরটি, সিএনএনএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে নিহত ১১১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে নিহত ১১১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও ইসরায়েলি হামলায় একদিনে আরও ১১১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মাঝে ২৪ জন ত্রাণ বিতরণ Read more

আগামীকাল থেকে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু
আগামীকাল থেকে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু

আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামীকাল থেকে মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. Read more

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অংশীজনদের মতামত আহ্বান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অংশীজনদের মতামত আহ্বান

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে ‘ঢাকা Read more

দিল্লিতে ধসে পড়ল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি
দিল্লিতে ধসে পড়ল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি

ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল ধসে পড়েছে। এতে সেখানে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম Read more

মহান মে দিবসের প্রবন্ধ প্রতিযোগিতায় দেশের তৃতীয় সেরা নোবিপ্রবির অর্পা
মহান মে দিবসের প্রবন্ধ প্রতিযোগিতায় দেশের তৃতীয় সেরা নোবিপ্রবির অর্পা

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ের রচনা Read more

রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১০
রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১০

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন