কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ ও ইটনা উপজেলায় পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পানিতে ডুবে ও বাসার ছাদ থেকে পড়ে ২ জনের মৃত্যু হয়। অপরজনের লাশ উদ্ধার করা হয় রাস্তা থেকে।মঙ্গলবার (২৪ জুন) কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকায়, করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের বড় হাওরে, ও ইটনা উপজেলা পরিষদ এলাকায় এসব হতাহতের ঘটনা ঘটে।নিহতরা হলেন, অজিত দেবনাথ শহরের বত্রিশ এলাকার স্থায়ী বাসিন্দা এবং একই এলাকার রেডক্রিসেন্ট মোড়ের ঔষধ ব্যবসায়ী। বৃদ্ধ সিরাজুল ইসলাম খয়রত গ্রামের বাসিন্দা এবং কৃষক ছিলেন। রতন মিয়া ইটনা উপজেলা সদরের পাথারহাটি গ্রামের মোহাম্মদ আলী ওরফে আক্কু মিয়ার মানসিক ভারসাম্যহীন ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অজিত দেবনাথ (৬০) নামে এক ঔষধ ব্যবসায়ী সকালে পূজার ফুল সংগ্রহ করতে বাসার ছাদে ওঠেন। একসময় তিনি পা পিছলে নিচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ছোট ছেলে বিশ্বজিত দেবনাথ জানান, সকালে তার বাবা-মা হাটতে বেরিয়ে ছিলেন। সেখান থেকে ফিরে ছাদ বাগান থেকে পূজার ফুল সংগ্রহ করতে যান। এ সময় অসাবধানতাবশত বৃষ্টিভেজা ছাদে পা পিছলে চারতলার ছাদ থেকে নিচে পড়ে যান। ছাদে কোনো রেলিং না থাকায় এ দুর্ঘটনা ঘটে। নিচে পড়ে গিয়ে বুকে ও মাথায় আঘাত পান। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।এদিকে, মঙ্গলবার দুপুরে হাঁসের জন্য শামুক কুড়াতে ঠেলা জাল নিয়ে সকাল দশটার দিকে সিরাজুল ইসলাম (৮০) হাওরে গিয়েছিলেন। দুপুর একটার দিকে আব্দুল হামিদ সড়কের পশ্চিম পাশে বড় হাওরের গভীর পানিতে ঠেলা জালসহ তাকে মৃত অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।অপরদিকে, রতন অনেকদিন ধরে মানসিক ভারসাম্যহীন। প্রতিদিনই বাড়ির বাইরে বেরিয়ে এদিক-সেদিক চলে গেলে পরিবারের লোকেরা খুঁজে আনতেন। গতকাল সন্ধ্যার পর রতন বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আজ সকালে রাস্তায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ম্মদ মাহবুব মোরশেদ ও ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল এসব হতাহতের ঘটনার সততা ‘সময়ের কণ্ঠস্বরকে’ নিশ্চিত করেছেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্থ বসত ঘর
সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্থ বসত ঘর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় নাসিক Read more

দেশজুড়ে নিরাপত্তায় সেনাবাহিনী, যোগাযোগের ফোন নম্বর প্রকাশ
দেশজুড়ে নিরাপত্তায় সেনাবাহিনী, যোগাযোগের ফোন নম্বর প্রকাশ

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। Read more

ফুলবাড়ীতে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
ফুলবাড়ীতে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত  আশিকুজ্জামান (২১) নামের এক মোটরসাইকেল আরোহী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন Read more

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, একদিনে ৫৯ ফিলিস্তিনিকে হত্যা
গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, একদিনে ৫৯ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সেনাবাহিনী। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে শনিবার মধ্যরাত থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ৫৯ জন নিহত Read more

অভিবাসীসহ কর্মীদের মর্যাদা বাড়াতে সৌদিতে নতুন নিয়ম, বাধ্যতামূলক ১ জানুয়ারি
অভিবাসীসহ কর্মীদের মর্যাদা বাড়াতে সৌদিতে নতুন নিয়ম, বাধ্যতামূলক ১ জানুয়ারি

কর্মীসহ অভিবাসীদের বেতনের সুরক্ষা ও কর্মস্থল হিসেবে স্বচ্ছতা বাড়াতে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সৌদি আরবে সব গৃহকর্মীর বেতন ইলেকট্রনিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন