কক্সবাজারের উখিয়া উপজেলায় মুখোশধারী সশস্ত্র ডাকাতের গুলিতে এক গৃহকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডাকাত দল বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে পরিবার।সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব নূরারডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুরুল আমিন ওরফে বাবুল (৪০)। আহত তার ছোট ভাই মোহাম্মদ হাসান (৩৫)।নিহতের স্ত্রী আছিনা খাতুন জানান, ঘটনার সময় পরিবারের সবাই একসঙ্গে বরজ থেকে আনা পান গোছানোর কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ স্বামীকে বাজার থেকে মাছ আনার কথা বললে তিনি ছোট ভাই হাসানকে সঙ্গে নিয়ে বের হয়ে যান। প্রায় ২০ মিনিট পর মুখোশধারী ১০-১২ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রসহ বাড়িতে হানা দেয়।“তারা ঘরে ঢুকেই আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। একপর্যায়ে মারধর শুরু করে। পরে আমার ও মেয়ের গায়ের স্বর্ণালংকার খুলে নেয় এবং বাড়িতে থাকা নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়,”—বলেন আছিনা খাতুন।তিনি আরও বলেন, ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির পাশে তার স্বামী ও দেবরের সঙ্গে মুখোমুখি হলে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।আছিনা খাতুন আরও অভিযোগ করেন, ডাকাতির সময় তার তরুণী মেয়েকেও অপহরণের চেষ্টা করা হয়। তিনি বলেন, তারা আমার মেয়েকে পাশের ছড়ার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি কাকুতি-মিনতি করলে শেষে মেয়েকে ছেড়ে দেয়।উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এরইমধ্যে আহতদের হাসপাতালে নেওয়া হয়। ঘটনা ডাকাতি, নাকি পূর্ব কোনো বিরোধের জেরে তা তদন্ত করে দেখা হচ্ছে।তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শনসহ দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে খরচের জন্য বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেন কর্মী
নির্বাচনে খরচের জন্য বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেন কর্মী

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে বিএনপির ৩১ দফার প্রচার ও ধানের শীষের পক্ষে ছিল সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওই নির্বাচনী Read more

ঈদে ৫ দিনের যুদ্ধবিরতি দিল পাকিস্তান-আফগানিস্তান
ঈদে ৫ দিনের যুদ্ধবিরতি দিল পাকিস্তান-আফগানিস্তান

ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তান ও আফগানিস্তান ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এমন এক সময়ে এই ঘোষণা এল যখন কাবুলে একটি Read more

তথ্য গোপন করে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারশীপ, বরাদ্দ স্থগিত
তথ্য গোপন করে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারশীপ, বরাদ্দ স্থগিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় তথ্য গোপন করে নীতিমালা পরিপন্থীভাবে অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বরাদ্দ স্থগিত করা হয়েছে।স্থগিত হওয়া ওই Read more

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দালিল
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দালিল

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের একটি অন্তহীন প্রতারণার দালিল। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের মূলতবি Read more

চট্টগ্রাম-১৩ আসনে নিজাম: তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া
চট্টগ্রাম-১৩ আসনে নিজাম: তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজামকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন