ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। নিহত বিজ্ঞানীর নাম সেদিগি সাবের। রাজধানী তেহরানের কেন্দ্রে ফেরদৌসি ও ভালি আসর সড়কের কাছে চালানো হামলায় নিহত হন তিনি।মঙ্গলবার (২৪ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে।গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সামরিক অভিযান চালাচ্ছে। এর ফলে একাধিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।এ ঘটনার পর তেহরানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।এর আগে, আজই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে ট্রাম্প জানান, ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে। প্রাথমিকভাবে এ যুদ্ধবিরতি ১২ ঘণ্টা ধরে চলবে, এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে।ট্রাম্পের এ ঘোষণার পরও ইসরায়েলে হামলা করেছে ইরান। মঙ্গলবার সকালের হামলায় এখন পর্যন্ত চারজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। ইসরায়েলের বহু এলাকায় সতর্কতা জারি করেছে আইডিএফ। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপি বাংলাদেশের বিপক্ষে গেলে এনসিপিকে ধাক্কা দিতে দুবার ভাববেন না: হাসনাত আবদুল্লাহ
এনসিপি বাংলাদেশের বিপক্ষে গেলে এনসিপিকে ধাক্কা দিতে দুবার ভাববেন না: হাসনাত আবদুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যত নষ্ট  করে তার ছেলের ভবিষ্যৎ বিদেশে হেফাজতে রেখে Read more

পোল্যান্ডের সীমান্তে কড়াকড়ি, তল্লাশির মুখে লাখো অভিবাসী
পোল্যান্ডের সীমান্তে কড়াকড়ি, তল্লাশির মুখে লাখো অভিবাসী

জার্মানির সঙ্গে থাকা সীমান্তে পুলিশি তল্লাশি শুরু করার প্রথম সপ্তাহে অন্তত ২৪ জন অভিবাসীকে পোল্যান্ডে ঢুকতে বাধা দিয়েছে দেশটির সীমান্তরক্ষীরা। Read more

কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ২৫
কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ২৫

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা Read more

এবারের ঈদুল আজহায় ছুটি ১০ দিন
এবারের ঈদুল আজহায় ছুটি ১০ দিন

এবার পবিত্র ঈদুল আজহায় সাধারণ ছুটিসহ মোট ১০ দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের মানুষ। মঙ্গলবার (৬ মে) দুপুরে প্রধান উপদেষ্টা Read more

করোনা সংক্রমণ বাড়তেই মাস্কের বাজারে কৃত্রিম সংকট
করোনা সংক্রমণ বাড়তেই মাস্কের বাজারে কৃত্রিম সংকট

দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণ ফের বাড়তে শুরু করতেই মাস্কের বাজারে শুরু হয়েছে কৃত্রিম সংকট। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, Read more

বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি
বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ল্যুভর জাদুঘরে দিনে–দুপুরে চুরির ঘটনা ঘটেছে। মুখোশ পরা একদল চোর জানালা ভেঙে জাদুঘরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন