এবার পবিত্র ঈদুল আজহায় সাধারণ ছুটিসহ মোট ১০ দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের মানুষ। মঙ্গলবার (৬ মে) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার ১০ দিনের ছুটির সমন্বয়ে আগামী ১৭ ও ২৪ মে অর্থাৎ দুই শনিবার সরকারি অফিস খোলা রাখারও সিদ্ধান্ত হয়েছে। সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়াও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় দেশের চলমান পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই ৫ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ ১ দিন অফিস খোলা ছিল।অন্যদিকে, বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিস্তারিত জানাবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কণার গানের তালে মাতলেন নোরা ফাতেহি
কণার গানের তালে মাতলেন নোরা ফাতেহি

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন গান ‘মেহেন্দি’ মুক্তি পেয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া এই গানের উন্মাদনা দেশের গন্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে Read more

প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১০ হাজার ২১৯ জন নিয়োগের অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) Read more

বরগুনায় হরিণের দু’টি মাথাসহ ৪০ কেজি মাংস উদ্ধার
বরগুনায় হরিণের দু’টি মাথাসহ ৪০ কেজি মাংস উদ্ধার

বরগুনার পাথরঘাটা চরদুয়ানী এলাকায় অভিযান চালিয়ে পাচারকালে দুটি মাথাসহ তিনটি বস্তায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে নৌ পুলিশ।বুধবার (০১ Read more

রিয়ালকে হারিয়ে শিরোপা ঘরে তুলল বার্সেলোনা
রিয়ালকে হারিয়ে শিরোপা ঘরে তুলল বার্সেলোনা

নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের খেলাও তখন শেষের দিকে। কয়েক মিনিট পরই হবে টাইব্রেকার, এমন মুহূর্তে ব্যবধান গড়ে দিলেন জুলস Read more

মোবাইলে চার্জ দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
মোবাইলে চার্জ দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলায় মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মুন্নি পাল (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) Read more

খাবারের পরপরই কেন বিড়ি-সিগারেট খাওয়ার ইচ্ছে হয় ধূমপায়ীদের?
খাবারের পরপরই কেন বিড়ি-সিগারেট খাওয়ার ইচ্ছে হয় ধূমপায়ীদের?

খাবার শেষ করেই অনেক ধূমপায়ী যেন একটিবার সিগারেট ধরানোর জন্য অস্থির হয়ে ওঠেন। যেন খাওয়ার পর ধোঁয়ার টান ছাড়া দিনটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন