ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির ৩৭ পেরিয়ে ৩৮ বছরে পা রাখল আজ। দিনটি স্মরণীয় করে রাখার সুযোগ ছিল এই কিংবদন্তীর কাছে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্টার মায়ামির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর গল্প লিখল ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। শেষ মূহুর্তের জোড়া গোলে মেসিদের জয় বঞ্চিত করল দলটি। মঙ্গলবার (২৪ জুন) যুক্তরাষ্ট্রের হার্ডরক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি এবং পালমেইরাস। যেখানে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল লিওনেল মেসিরা। কিন্তু হাল ছাড়েনি পালমেইরাস। ৮০ ও ৮৭ মিনিটে দুই গোল শোধ করে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে দুই দল। তবে ম্যাচে প্রথম সফলতার পায় মায়ামি। ম্যাচের ১৬তম মিনিটে পালমেইরাসের কর্নার থেকে প্রতিপক্ষের পায়ে বল গিয়ে পড়ে। দ্রুত পাল্টা আক্রমণে এগিয়ে যায় মায়ামি। লুইস সুয়ারেজের পাস থেকে জাল খুঁজে নেন তাদেও অ্যালেন্ডে। প্রথমার্ধের বাকি সময়ে গোলের একাধিক চেষ্টা করে দুই দল। তবে শেষ পর্যন্ত কেউই জালে বল জড়াতে পারেনি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মেসির দল।দ্বিতীয়ার্ধের শুরুতেও যথারীতি আধিপত্য দেখায় মায়ামি। ম্যাচের ৬৫তম মিনিটে দলটির হয়ে ব্যবধান দ্বিগুন করেন লুইস সুয়ারেজ। তবে শেষদিকে অল আউট আক্রমণে যায় পালমেইরাস। ম্যাচের ৮০তম মিনিটে গোল করে ব্যবধান কমান পাউলিনহো। এরপর ৮৭ মিনিটে সমতায় ফেরান মাউরিসিও। বাকি সময় দুই দলই বেশ কয়েকটি আক্রমণ চালালেও গোল হয়নি আর। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় উভয় পক্ষকে।এই ড্রয়ে গ্রুপ ‘এ’ থেকে ৩ ম্যাচে সমান ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পালমেইরাস ও মায়ামি। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিল টপার থাকলো পালমেইরাস। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু

পঞ্চগড়ের দেবীগঞ্জে ‘অনুমোদনবিহীন’ স্কয়ার ক্লিনিকে অপারেশনের ১২ ঘণ্টার মধ্যে কৃষ্ণা রানী নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে Read more

সন্তানকে মারধরের প্রতিবাদ, স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম
সন্তানকে মারধরের প্রতিবাদ, স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

যশোরে দুই শিশু সন্তানকে মারধরের প্রতিবাদ করায়  স্বামী- স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর Read more

আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ
আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শরাফু-আসিফের Read more

ঝিনাইদহ সদর হাসপাতালে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু
ঝিনাইদহ সদর হাসপাতালে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

ঝিনাইদহ সদর হাসপাতালে চুরির অভিযোগে গণপিটুনিতে আহত সুজন মাল (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের সার্জারি বিভাগে Read more

মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।মঙ্গলবার মধ্যরাতে তার ফেসবুক Read more

প্রতিমায় তুলির শেষ টান দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
প্রতিমায় তুলির শেষ টান দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে আনোয়ারা উপজেলায় মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। প্রতিমা তৈরির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন