ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআরআইএনএন জানিয়েছে, কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সফল হামলার পর ইসরায়েলের ওপর জোর করে যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়া হয়েছে।দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল দাবি করেছে, ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য ‘মিনতি’ করেছেন। এর আগে ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে দুই দেশই চুপ।চ্যানেলটির এক ঘোষণায় বলা হয়েছে, হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামাতে ‘মিনতি’ করেন ইরানকে। এ কথা সরাসরি সম্প্রচারে পড়ে শোনান উপস্থাপক।আরও বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দেশের সম্মান রক্ষায় সাহসিকতার পরিচয় দিয়েছে। একই সঙ্গে ইরানি জনগণের প্রতিরোধের প্রশংসা করা হয়।ইরানি টিভির এই দাবি নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এতে নিহত হয়েছেন অন্তত ৪ জন। মঙ্গলবার (২৪ জুন) সকালে এ পরিস্থিতির মধ্যে আবারও যুদ্ধবিরতির প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আজ সকাল থেকে কার্যকরের ঘোষণা করা ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি চুক্তির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমাদের বি-২ বোমারু বিমানের পাইলটদের এবং সেই অভিযানের সঙ্গে যুক্ত সবার প্রতিভা-সাহস ছাড়া আমরা আজকের ‘চুক্তি’ করতে পারতাম না।ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বোমা হামলার কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, একটি নির্দিষ্ট এবং অত্যন্ত বিদ্রূপাত্মক উপায়ে সন্ধ্যার শেষের দিকে সেই নিখুঁত ‘আঘাত’ সব পক্ষকে একত্রে বৈঠকে বসায় এবং চুক্তিটি সম্পন্ন হয়।যখন ইরান ইসরায়েলের দিকে বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তখন ট্রাম্প এ বিবৃতিটি পোস্ট করেছেন। তবে তার পোস্টে নতুন ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে কোনো মন্তব্য নেই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি ‘হয়ে গেছে’: ট্রাম্প
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি ‘হয়ে গেছে’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়েছে। আর এটা এখন শুধু দুই দেশের Read more

বিষধর সাপের কামড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু
বিষধর সাপের কামড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে বিষধর সাপের কামড়ে মুনতাহা বিনতে হাবিব (৩৩) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে উপজেলার উপকূলীয় Read more

মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর এলাকায় মেঘনা নদীর শাখা নদীতে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজারের ইঞ্জিন মিস্ত্রি মো. রহমত উল্লাহ Read more

হাদীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল ইবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি
হাদীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল ইবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর পরই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১ Read more

পরকীয়ার বলি ২২ দিনের শিশু, মিরপুরে মা ও প্রেমিকসহ গ্রেপ্তার ৪
পরকীয়ার বলি ২২ দিনের শিশু, মিরপুরে মা ও প্রেমিকসহ গ্রেপ্তার ৪

পরকিয়ার জের ধরে ২২ দিনের শিশুকে হত্যা করে লাশ পানিতে ফেলে গুম করে মা ও পরকীয়া প্রেমিক। এ ঘটনায় সংশ্লিষ্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন