পটুয়াখালীর গলাচিপায় নিজ বাসার বাথরুম থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম ইসমাইল বিশ্বাস (৭৫)। তিনি হোগলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। রবিবার (২১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে গলাচিপা পৌরসভার মুসলিম পাড়ায় নিজ বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল বিশ্বাস গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের আদানী এলাকার আজহার আলী বিশ্বাসের ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গলাচিপা পৌর শহরের মুসলিম পাড়ায় তার নিজস্ব বাসায় তিনি প্রায়ই একা বসবাস করতেন।প্রতিবেশীরা জানান, শুক্রবার ইসমাইল বিশ্বাসকে বাসার সামনে দেখা গেছে। রোববার সকাল থেকে বাসার ভেতর পানি পড়ার শব্দ ও দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয়। পরে বিষয়টি স্বজনদের জানানো হলে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বাথরুমে তাঁর অর্ধগলিত মরদেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।মৃতের স্ত্রী মজিয়া বেগম বলেন, “ইসমাইল বিশ্বাস মূলত গজালিয়া গ্রামের বাড়িতেই থাকতেন। তিনি এর আগে তিনবার স্ট্রোক করে অসুস্থ ছিলেন। চিকিৎসা ও থেরাপির জন্য প্রায়ই গলাচিপায় আসতেন এবং ওই বাসায় অবস্থান করতেন। গত বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে গলাচিপায় আসেন, এরপর আর কোনো খোঁজ ছিল না। তিনি নিজের ইচ্ছেমত চলাফেরা করতেন এবং কারো কথা শুনতেন না।”এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার বাথরুম থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে, অস্বাভাবিক কিছু নেই।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আখাউড়া সীমান্তে বি এস এফের গুলিতে এক বাংলাদেশী আহত
আখাউড়া সীমান্তে বি এস এফের গুলিতে এক বাংলাদেশী আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফের গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।শুক্রবার(২৫ এপ্রিল) দুপুর এক Read more

ড. ইউনূসের সঙ্গে বিরোধে না জড়ানোর নির্দেশ খালেদা জিয়ার
ড. ইউনূসের সঙ্গে বিরোধে না জড়ানোর নির্দেশ খালেদা জিয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিংবা সরকারের সঙ্গে সরাসরি কোনো বিরোধে না জড়াতে দলের সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা Read more

মধ্যরাতে বিক্ষোভে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি-র উপর সাবেক এক শিক্ষার্থীর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। Read more

মঠবাড়িয়ায় ছাত্রদলকর্মী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
মঠবাড়িয়ায় ছাত্রদলকর্মী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

পিরোজপুরের মঠবাড়িয়ায় মনজুর মোর্শেদ মুবিন (২৩) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে Read more

গাজীপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৯৫০ পুলিশ সদস্য
গাজীপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৯৫০ পুলিশ সদস্য

গাজীপুর জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩৪২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে ৯৫০ জন পুলিশ সদস্য।সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা Read more

টটেনহামকে উড়িয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল
টটেনহামকে উড়িয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল

অ্যানফিল্ডে শিরোপা উৎসব করার সব প্রস্তুতি নিয়ে এসেছিলেন লিভারপুলের ফুটবলার ও সমর্থকরা। কিন্তু শুরুতেই গোল হজম করে নিস্তব্ধতা নেমে আসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন