পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হয়েছেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আক্কাস আলী ভুঁইয়া।রবিবার (২২ জুন) রাত ১০টায় পৌরসভার সবুজপাড়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে আয়োজিত এক সহযোগী সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এ সময় দলের নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আক্কাস আলী। আয়োজকদের দাবি, ওই সমাবেশে আরও ২০-৩০ জন সহযোগী সদস্য হয়েছেন।আক্কাস আলী ভুঁইয়া সর্বশেষ দেবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এর আগে ২০২১ সালের পৌর নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।দলবদলের বিষয়ে আক্কাস আলী বলেন, ‘দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে ছিলাম। কিন্তু জামায়াতের আদর্শ ও কর্মপন্থা ভালো লাগায় এখন এই দলে যুক্ত হয়েছি।’দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন বলেন, ‘কিছুদিন আগে তিনি জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। রবিবারের সমাবেশে আনুষ্ঠানিকভাবে জামায়াতের সদস্য হয়েছেন।’সমাবেশে এক সংক্ষিপ্ত আলোচনা সভাও হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল বাছেদ। প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ সুফিউল্লাহ সুফি। প্রধান আলোচক ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির শেখ ফরিদ হাসানসহ স্থানীয় জামায়াত নেতারা।আক্কাস আলীর যোগদান ঘিরে দেবীগঞ্জের রাজনীতিতে আলোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জনপ্রতিনিধির এমন দলবদল স্থানীয় পর্যায়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।তবে এ বিষয়ে উপজেলা বিএনপির অবস্থান এখনও স্পষ্ট নয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া বলেন, ‘সে জামায়াতে গেছে কিনা আমার জানা নেই। তবে সে বিএনপির রাজনীতি করত, এ কথা সত্য।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫
হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এপর্যন্ত ৩৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।সর্বশেষ গতকাল ১৯ জুন মারা গেছেন গাজীপুরের Read more

১০ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়ের আশঙ্কা
১০ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া Read more

‘ভোটটি যিনি দিয়েছেন দয়া করে ইনবক্স করুন, আপনাকে বিয়ে করবো’
‘ভোটটি যিনি দিয়েছেন দয়া করে ইনবক্স করুন, আপনাকে বিয়ে করবো’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র এক ভোট পেয়েছেন রাকিবুল ইসলাম। তবে আশ্চর্যের বিষয়, Read more

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা
‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ‘জুলাই Read more

ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইলন মাস্ক
ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইলন মাস্ক

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা Read more

মোগল-আরাকানি যুদ্ধের স্মৃতি, মোগলদের প্রথম জাহাজ নিয়ন্ত্রণ কেন্দ্র
মোগল-আরাকানি যুদ্ধের স্মৃতি, মোগলদের প্রথম জাহাজ নিয়ন্ত্রণ কেন্দ্র

বন্দরনগরী চট্টগ্রামের নিকটবর্তী উপজেলা আনোয়ারা। এই উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর গ্রাম। এই গ্রামের পাশেই মাঝারি উচ্চতার একটি টিলা। পাঁচ মিনিটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন