নকশাবহির্ভূত সব রেস্টুরেন্ট-রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার (২৮ এপ্রিল) এক গণবিজ্ঞতিতে বিষয়টি জানিয়েছে ডিএসসিসি।গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় কতিপয় আবাসিক, বাণিজ্যিক ভবনের অভ্যন্তরে রাজউক কর্তৃক অনুমোদিত নকশার রেস্টুরেন্ট না থাকলেও বিধি বহির্ভূতভাবে রেস্টুরেন্ট পরিচালনা করা হচ্ছে এবং ভবনের ছাদে অবৈধভাবে রুফটপ রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে, যা জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ।বিধি বহির্ভূতভাবে রেস্টুরেন্ট পরিচালনা করায় এরইমধ্যে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় সম্পদ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ক্ষেত্রে অনেক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান অনৈতিক উপায়ে কর্পোরেশনের ট্রেড লাইসেন্স গ্রহণ করেছে।গণবিজ্ঞপ্তিতে আরও বলা  হয়, এই অবস্থায় সম্পদ ও জানমালের ক্ষতির ঝুঁকি এড়াতে নকশা বহির্ভূত সব রেস্টুরেন্ট এবং ভবনের ছাদে স্থাপিত রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে বাতিল ঘোষণা করা হলো। বাতিল করা লাইসেন্স দিয়ে কোনো ব্যবসা পরিচালনা করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ ‍প্রধান উপদেষ্টার
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ ‍প্রধান উপদেষ্টার

জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন Read more

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ২ ভারতীয় আটক
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ২ ভারতীয় আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে। বুধবার (২৩ এপ্রিল) দিনগত রাত ১২টার সময় জীবননগর Read more

জনবল-সরঞ্জাম সংকটে বাগেরহাট জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা
জনবল-সরঞ্জাম সংকটে বাগেরহাট জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

১০০ শয্যার বরাদ্দ ও জনবল দিয়ে চলছে বাগেরহাটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল। ফলে ডাক্তার-নার্সসহ নানা সংকটে গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত Read more

একের পর এক পুশ ইন, উদ্বেগ বাড়ছে সীমান্ত জুড়ে
একের পর এক পুশ ইন, উদ্বেগ বাড়ছে সীমান্ত জুড়ে

সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশের পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে একের পর এক বাংলাদেশি নাগরিককে পুশ ইন করার ঘটনা বাড়ছে। Read more

আজ রাত ৮টার মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ
আজ রাত ৮টার মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ

চলতি বছরের হজের জন্য পবিত্র মক্কায় ১২৬৫ ও মদিনায় ৯৩ জন হজযাত্রীর বাড়িভাড়া করেনি ২০টি এজেন্সি। তাই এসব হজযাত্রীর বাড়িভাড়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন