ইরানে যেই আক্রমণ করুক তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর আনাদোলু এজেন্সির।সোমবার (২৩ জুন) আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও তার মিত্রদের পক্ষ থেকে ইরানে যে হামলা চালানো হচ্ছে, সেটি থেকে বড় ধরনের বিপর্যয়ে ঠেকাতে জোরাল চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক।তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আঙ্কারা কখনোই ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলাকে সমর্থন করে না। ওই হামলা যে পক্ষ থেকেই আসুক না কেন, স্পষ্টভাবে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব।এদিকে ইরানের ওপর ইসরায়েল ও মার্কিন হামলাকে ‘একেবারেই বিনা উসকানিতে আগ্রাসন’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের জনগণকে সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত বলেও জানান তিনি।রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিনা কারণে আগ্রাসন চলছে, এর কোনো ভিত্তি বা যুক্তি নেই।রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে বর্তমানে ক্রেমলিনে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার রাশিয়া পৌঁছান তিনি। আজ সোমবার পুতিনের সঙ্গে তার বৈঠক হয়।উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইসরায়েলের টানা হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা
চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম, বীর প্রতীক।সোমবার (২১ Read more

চাটমোহরে শিয়ালের মাংস বিক্রির চেষ্টার অভিযোগ
চাটমোহরে শিয়ালের মাংস বিক্রির চেষ্টার অভিযোগ

পাবনার চাটমোহরে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে শিয়ালের মাংস বিক্রির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গরবার উপজেলার হরিপুর ইউনিয়নে এ ঘটনা Read more

কেনিয়ায় বিধ্বস্ত এয়ার অ্যাম্বুলেন্স, নিহত ৬
কেনিয়ায় বিধ্বস্ত এয়ার অ্যাম্বুলেন্স, নিহত ৬

কেনিয়ার রাজধানী নাইরোবির উপকণ্ঠে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও Read more

ফেনীতে নামছে বন্যার পানি, বাড়ছে ভোগান্তি
ফেনীতে নামছে বন্যার পানি, বাড়ছে ভোগান্তি

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েক দিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কুহুয়া Read more

ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

এই বসন্তের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরের প্রত্যাশা রয়েছে রিয়াদের। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি সরকারি সফরে Read more

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বর্তমানে নিম্নচাপটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন