যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় রংপুরের তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান (৫২) কে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।রবিবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে আনিছুর রহমান ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ে তিনি গ্রেফতার হন।আনিছুর রহমান রংপুরের তারাগঞ্জ উপজেলার একারচালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। এছাড়া তিনি তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য।ইমিগ্রেশন সূত্রে জানা যায়, সন্ধ্যায় ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন আনিছুর রহমান। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে রংপুর জেলা সদরের তারাগঞ্জ থানায় একাধিক মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, ইমিগ্রেশনে খবর ছিল রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা হয়। সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দেন আনিছ। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ‘ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতা রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যানকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু রংপুর জেলার তারাগঞ্জ থানায় তার নামে একাধিক মামলা রয়েছে, সেহেতু তাকে রংপুর জেলা সদরের তারাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’এদিকে এ নিয়ে ৫ আগস্ট থেকে এ পর্যন্ত ভারতে প্রবেশের সময় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে ১৫ জন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এরা নাশকতা, বিষ্ফোরক ও হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধমূলক মামলার এজাহারভুক্ত আসামী। অভিযোগ রয়েছে, গ্রেফতার থেকে বাঁচতে অপরাধীরা একটি মহলকে ম্যানেজ করে ভারতে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করছে। তবে পুলিশ কয়েকজন অপরাধীকে গ্রেফতার করতে পারলেও পারাপারে সহযোগিতাকারীদের ধরতে পারেনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার
নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীতে Read more

কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে নড়াইল প্রেসক্লাবের সদস্যদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুর নড়াইল প্রেসক্লাবে Read more

কিশোরগঞ্জে বিএনপির কর্মী পরিচয়ে চাঁদাবাজি, যুবক আটক
কিশোরগঞ্জে বিএনপির কর্মী পরিচয়ে  চাঁদাবাজি, যুবক আটক

কিশোরগঞ্জে বিএনপি কর্মী পরিচয়ে প্রকাশ্যে ধারালো চাপাতি উঁচিয়ে চাঁদাবাজির সময় কাঁকন (২৯) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে উপজেলা Read more

সংবর্ধনা মঞ্চে প্লাস্টিকের চেয়ারে বসলেন তারেক রহমান
সংবর্ধনা মঞ্চে প্লাস্টিকের চেয়ারে বসলেন তারেক রহমান

রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের জন্য নির্ধারিত Read more

গাজীপুরে পুলিশের অভিযানে ‘আয়নাবাজি’, মালিককে বাঁচাতে সাজানো নাটক!
গাজীপুরে পুলিশের অভিযানে ‘আয়নাবাজি’, মালিককে বাঁচাতে সাজানো নাটক!

গাজীপুরের কাশিমপুরে পুলিশের এক অভিযানে ৪৫ জন নারী-পুরুষ আটক হলেও, পুরো ঘটনাকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ- আয়নাবাজি করে প্রকৃত অপরাধীদের Read more

জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন
জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাইয়ের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে ছাত্রদল।মঙ্গলবার (১ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন